স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ মার্চ: বড়রা যা পারেনি সেটাই করে দেখাল মোহনবাগানের ছোটরা। ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে পাঁচ গোলে বিধ্বস্ত করল বাস্তব রায়ের ছেলেরা। সোমবার রিয়ালান্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের মেগা ডার্বিতে সবুজ মেরুন ব্রিগেড জয় পেল ৫-১ গোলে। তাদের হয়ে জোড়া গোল করেন সুহেল ভাট। শেষ মুহূর্তে এক গোল শোধ না করলে লজ্জা আরও বাড়তে পারত লাল হলুদের।

১৯৭৫ সালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ০-৫ গোলে হারতে হয়েছিল মোহনবাগানকে। সেই স্মৃতি এখনও টাটকা অনেক মোহনবাগান সমর্থকের মনে। ২০০৯ সালে মোহনবাগান পাঁচ গোল দিয়েছিল ইস্টবেঙ্গলকে। কিন্তু পাঁচ গোলের ব্যবধানে জিততে পারেনি। সোমবার সেই আক্ষেপ প্রায় মিটিয়েই দিয়েছিল মোহনবাগানের ছোটরা। এই লিগে আইএসএল খেলা দুই দলের তরুণ ব্রিগেড মাঠে নামে। মোহনবাগান দলে যেমন ছিলেন সুহেল ভাট, রাজ বাসফোর, দীপেন্দু বিশ্বাসেরা, তেমনই ইস্টবেঙ্গল দলে ছিলেন গত ডার্বিতে নজর কাড়া সায়ন বন্দ্যোপাধ্যায়, গুরনাজ সিং গ্রেওয়ালরা। গোটা ম্যাচে একক আধিপত্য নিয়ে খেলল বাস্তব রায়ের শিষ্যরা। গতি, বলের দখল থেকে বিপক্ষের গোলে শট নেওয়া সব বিভাগেই চিরপ্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিল তারা। ব্যবধান আরও বাড়লে অবাক হওয়ার কিছু থাকত না।
আরও পড়ুন: কোহলিরা পারেননি, স্মৃতিরা করে দেখালেন, অবশেষে আইপিএল জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

আরও পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচে লিভারপুলকে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড
ব্যারাকপুর স্টেডিয়ামে সবুজ মেরুনের হয়ে গোলের হালখাতা করেন শিবাজিৎ। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষের দিকে সেই ব্যবধান দ্বিগুণ করেন টাইসন সিং। বিরতিতে যাওয়ার সময় ২-০ গোলে এগিয়ে ছিল মোহনবাগান। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন সুহেল ভাট। মোহনবাগানের পঞ্চম গোলটি আসে দীপেন্দুর পা থেকে। দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে এক গোল শোধ করে ইস্টবেঙ্গলকে লজ্জার হাত থেকে বাঁচান অমন সিকে।
A BIG WIN FOR THE YOUNG GUNS! ????
MBSG -5 : EBFC – 1 — Sibajit, Taison, Suhail (2), Dippendu@rfyouthsports @ril_foundation #MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #RelianceFoundation pic.twitter.com/btrzuPqdve
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) March 18, 2024
খেলা শেষের বাঁশি বাজার পর কান্নায় ভেঙে পড়েন ইস্টবেঙ্গল গোলরক্ষক রণিত সরকার। তখন এগিয়ে গিয়ে তরুণ বাঙালি গোলরক্ষককে সান্ত্বনা দেন মোহনবাগান কোচ বাস্তব রায়। তিনি জানিয়েছেন খেলা শেষে রণিত ভেঙে পড়েছিল। এই লিগ থেকে ভারতীয় ফুটবলের আগামী প্রজন্ম উঠে আসবে। এখানে ভুল করলে শেখা যাবে বলেও জানিয়েছেন অভিজ্ঞ কোচ।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার