Home » BCCI: বোর্ডের বার্ষিক চুক্তিতে ঢুকে পড়লেন আরও দুই ক্রিকেটার

BCCI: বোর্ডের বার্ষিক চুক্তিতে ঢুকে পড়লেন আরও দুই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ মার্চ: জল্পনাই সত্যি হল। বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা আরও দীর্ঘ হল। তালিকায় জায়গা পেলেন দুই তরুণ ক্রিকেটার সরফরাজ খান ও ধ্রুব জুরেল। তালিকার গ্রুপ-সি তে জায়গা করে নিয়েছেন জাতীয় দলের এই দুই নবাগত ক্রিকেটার। বছরে এক কোটি টাকা করে পেতে চলেছেন তারা। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে অভিষেক হয়েছিল দুই ক্রিকেটারের। ধর্মশালা টেস্টের পর চুক্তিতে জায়গা পাওয়ার যোগ্যতা অর্জন করেন সরফরাজ ও ধ্রুব।

আরও পড়ুন: Garden Reach Building Collapse: গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের ঘটনার পর কড়া পদক্ষেপ প্রশাসনের, বেআইনি নির্মাণে থানাগুলিকে সতর্ক করল লালবাজার

আরও পড়ুন: IPL 2024: আইপিএলের আগে শক্তি বাড়ল নাইট শিবিরে, দলে যোগ দিলেন অধিনায়ক শ্রেয়স আয়ার

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলে ভারত। সিরিজের তৃতীয় ম্যাচে একই সঙ্গে দলে অভিষেক হয় ব্যাটার সরফরাজ খান ও উইকেটরক্ষক ধ্রুব জুরেলের। সিরিজের বাকি তিন ম্যাচেই তারা খেলেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়মানুযায়ী একজন ক্রিকেটারকে কমপক্ষে তিন ম্যাচ খেলতে হবে চুক্তির আওতায় আসতে হলে। সিরিজ চলাকালীন বোর্ডের বার্ষিক তালিকা প্রকাশ হয়। সেই তালিকায় তখন জায়গা করতে পারেনি এই দুই নবাগত ক্রিকেটার। কিন্তু ধর্মশালা টেস্টের পর তারা সেই যোগ্যতা অর্জন করে। তখন থেকে জল্পনা শুরু হয়েছিল বোর্ডের বার্ষিক চুক্তি তালিকায় তারা স্থান পাবেন। সোমবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের চুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন:  OPTICAL ILLUSION: শুধু ৫ শতাংশ মানুষ পেরেছেন ৪০ সেকেন্ডের মধ্যে ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নিজেদের নামের প্রতি সুবিচার করেছেন সরফরাজ। দীর্ঘদিনের অপেক্ষা, বিদ্রোহের পর যিনি সুযোগ পেয়েছিলেন জাতীয় দলে খেলার। তিন টেস্টে মোট ২০০ রান এসেছে মুম্বইয়ের এই ক্রিকেটারের ব্যাট থেকে। গড় ৫০। রয়েছে ৩ টে অর্ধশতরান। পিছিয়ে নেই ধ্রুব জুরেলও। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে নিজের প্রতিভার প্রতি তিনি সুবিচার করেছেন। ৩ টি টেস্টে তিনি করেছেন ১৯০ রান। উইকেটের পিছনেও নজর কেড়েছেন তিনি। ইংল্যান্ড সিরিজে ভাল খেলার পুরস্কার পেলেন দুজনে।

About Post Author