স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা, ২৭ জুন: ক্লাব ফুটবলে সাময়িক বিরতি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ব্যস্ত ইউরোপ ও লাতিন আমেরিকার দেশগুলি। মঙ্গলবার স্পেন ও আমেরিকায় দুটি আলাদা ম্যাচে মাঠে নেমেছিল লাতিন আমেরিকার দুই সেরা দল ব্রাজিল ও আর্জেন্টিনা। স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্টিয়াগো বের্নাব্যুতে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল স্পেন। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় মেসিহীন আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল কোস্টারিকা। কী হল ম্যাচের ফলাফল? দেখে নেওয়া যাক…

স্পেনের দুই সেরা দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সেই দুই দলের একাধিক তারকা মঙ্গলবার মাঠে নেমেছিলেন। কারণ ব্রাজিল ও স্পেনের বেশ কয়েকজন তারকা ক্লাব ফুটবলে এই দুই ক্লাবের হয়ে খেলেন। এই ম্যাচটির প্রতীকি নাম দেওয়া হয়েছিল ‘এক চামড়ার খেলা’। কারণ খুব স্পষ্ট। ফুটবলে প্রায় বর্ণবিদ্বেষের শিকার হন আফ্রিকা বা লাতিন আমেরিকার কৃষ্ণাঙ্গ ফুটবলাররা। তাদের উদ্দেশ্যে গ্যালারি থেকে ভেসে আসে চামড়ার রং নিয়ে বিদ্রূপ। বেশিরভাগ সময় তা এড়িয়ে চলেন ফুটবলাররা। কখনও কখনও সরব হন। মানসিকভাবে ভেঙে পড়েন। ম্যাচের আগের দিন বর্ণবিদ্বেষের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। বর্ণবিদ্বেষের প্রতিবাদে স্পেনের বিরুদ্ধে এই ম্যাচে মাঠে নামে ব্রাজিল। এই ম্যাচে সকলের আকর্ষণ ছিল আরও একটি কারণে। সেটা হল ‘ল্যামিন ইয়ামাল ও এন্ড্রিকে’ দ্বৈরথ। অনুমান করা হচ্ছে আগামী কয়েক বছর রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ব্যাটন থাকবে তাদের হাতে।

ম্যাচের ১২ মিনিটে সেই ইয়ামালের জন্য পেনাল্টি পায় স্পেন। তাকে আটকাতে গিয়ে বক্সের মধ্যে ফাউল করেন ব্রাজিলের এক ডিফেন্ডার। পেনাল্টি থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন রড্রি। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্পেন। এবারও গোলের বল বাড়িয়েছিলেন ইয়ামাল। স্পেনের হয়ে দ্বিতীয় গোলটি করেন ড্যানি ওলমো। ৪০ মিনিটে স্পেনের গোলরক্ষকের মারাত্মক ভুলে একটি গোল শোধ করে ব্রাজিল। ব্রাজিলের হয়ে ব্যবধান কমান রড্রিগো। বিরতির সময় ২-১ গোলে এগিয়ে ছিল স্পেন। দ্বিতীয়ার্ধের শুরুতে খেলায় সমতা ফেরায় ব্রাজিল। ব্রাজিলের হয়ে গোল করেন এন্ড্রিকে। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ের তিন মিনিট আগে আবার পেনাল্টি পায় স্পেন। এবারও গোল করতে ভুল করেননি রড্রি। স্পেনের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান লুকাস পাকুইতা।
???? #SelecciónMayor – Amistoso internacional
⚽ @Argentina ???????? 3 (Di María, Mac Allister y Martínez) ???? #CostaRica ???????? 1
???? Triunfo de la Albiceleste en el final de la primera fecha FIFA del año. ¡Seguimos firmes! pic.twitter.com/Z97TGGnzrt
— ???????? Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) March 27, 2024
আরও পড়ুন: UEFA Euro Cup: প্লে-অফে জিতে ইউরো কাপে খেলার যোগ্যতা অর্জন করল তিন দেশ
অন্যদিকে, কোস্টারিকার বিরুদ্ধে জয় পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বজয়ীরা জিতেছে ৩-১ গোলে। প্রথমার্ধে প্রতি আক্রমণ থেকে এগিয়ে গিয়েছিল কোস্টারিকা। তাদের হয়ে গোল করেন ম্যানফ্রেড উগালদে। প্রথমার্ধে চারটি গোলের সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু তাদের সব প্রচেষ্টা একা হাতে রুখে দেন কোস্টারিকার অভিজ্ঞ গোলরক্ষক কেলর নাভাস। প্রথমার্ধে গোলদূর্গ অক্ষত রাখতে সক্ষম হন তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে এক চেটিয়া দাপট দেখায় বিশ্বচ্যাম্পিয়নরা। ৫২ মিনিটে ফ্রিকিক থেকে গোল করে সমতা ফেরান অ্যাঞ্জেল ডি মারিয়া। ৫৬ মিনিটে দলকে এগিয়ে দেন ম্যাক অ্যালিস্টার। ৭৭ মিনিটে দলের হয়ে ইনসুরেন্স গোলটি করেন লাউতারো মার্টিনেজ।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার