সময় কলকাতা ডেস্ক, ২৭ মার্চঃ ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের হাওয়া বদলের পূর্বাভাস। বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা একধাক্কায় বাড়তে পারে। হাঁসফাঁস গরমে কার্যত নাভিশ্বাস অবস্থা রাজ্যবাসীর। আপাতত দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে চলবে বৃষ্টিপাত। বুধবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ রোদ ঝলমলে। চলতি সপ্তাহ থেকেই তাপমাত্রার অনেকটাই পরিবর্তন ঘটবে। ভ্যাপসা গরমে ক্রমশ বাড়ছে অস্বস্তি। রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। যদিও গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় তাপমাত্রার পারদ অনেকটাই কম ছিল। এদিকে, পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে নিম্নমুখী।
আরও পড়ুন Mohun Bagan: মোহনবাগান মুম্বই সিটি এফসি ম্যাচের সময়সূচিতে বড় বদল, কখন শুরু হবে খেলা?
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ রোদ ঝলমলে। ধীরে ধীরে গরমের দাপট বাড়বে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বাড়বে তাপমাত্রার পারদ। তবে, সন্ধ্যার দিকে শহর কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় অবস্থান করেছে পশ্চিমী ঝঞ্ঝা। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের দিকে স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকবে। বৃহস্পতিবার থেকে নতুন করে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৩ থেকে ৯৫ শতাংশ।
পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। যদিও ভোরের দিকে শহর কলকাতায় হালকা শীতের আমেজ রয়েছে। দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকবে। সকালের দিকে আকাশ রোদ ঝলমলে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় একধাক্কায় তাপমাত্রা অনেকটাই বাড়বে। এদিকে, দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। বজ্রবিদ্যুৎসহ হালকা ঝোড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওডিশা এবং ঝাড়খণ্ডে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ এবং মধ্যভারতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে.
#weatherreport
#latestbengalinews


More Stories
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
বিজেপি ইতিহাস জানে না, ভারতকে ধ্বংস করে দিচ্ছে : কাকলি ঘোষ দস্তিদার
জাল লটারির ব্যবসা, অভিযোগ দায়ের