সানী রায়, সময় কলকাতা : রাজ্যের বেশ কিছু স্থানে জাল লটারির ব্যবসা চলছে এমন অভিযোগ উঠছিল। উত্তরবঙ্গের ময়নাগুড়িতেও জাল লটারি বিক্রি করার অভিযোগ উঠেছে। পদক্ষেপ হিসেবে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন লটারি স্টকিষ্টরা । তাদের অভিযোগ, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বেশ কয়েক মাস ধরে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় এই অবৈধ লটারি বিক্রি চলছিল । প্রতিষ্ঠিত লটারি কোম্পানির নাম ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেছেন। তাঁরা দ্রুত সুরাহা চান।
জাল লটারির ব্যবসা প্রসঙ্গে জানা গিয়েছে, ময়নাগুড়ির বিভিন্ন গ্রামীণ এলাকায় এই জাল লটারি চক্র ছড়িয়ে পড়েছে। সাধারণত লটারির প্রকৃত দামের চেয়ে কম মূল্যে, বারো টাকায় এই টিকিটগুলো বিক্রি করা হচ্ছিল। স্টকিষ্টদের আরও অভিযোগ, বৈধ লটারিতে প্রথম পুরস্কার এক কোটি টাকা থাকার কথা থাকলেও, এই জাল টিকিটে প্রথম পুরস্কার পঁচিশ হাজার টাকা লেখা রয়েছে। বিষয়টি হতবাক করার মত তবুও গ্রাহকরা প্রতারিত হচ্ছিলেন, অথচ দুর্নাম জুটছিল তাঁদের সংস্থার।
আরও পড়ুন ধর্ষণকাণ্ডের পরে এবার মাদকপাচারে ধৃত সিভিক ভলেন্টিয়ার
জাল লটারির অভিযোগ তুলে আইনের শরণাপন্ন হওয়া স্টকিস্টদের দাবি, এই বিশেষ লটারি সংস্থার কোনও অস্তিত্বই নেই এবং এই লটারি কেটে আজ পর্যন্ত কেউই কোনো পুরস্কার পাননি। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করার পর স্টকিষ্টরা জানিয়েছেন যে, এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া তাদের কোনও গতি ছিল না।দ্রুত প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই তাঁরা অভিযোগ দায়ের করেছেন।
#জাল লটারির অভিযোগ #জাললটারিরঅভিযোগ # জাল লটারির ব্যবসা #জাললটারিরব্যবসা


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?