সময় কলকাতা ডেস্ক, ১২ ডিসেম্বর : বিজেপি ইতিহাস জানে না, বিজেপি ভারতকে ধ্বংস করে দিচ্ছে- মনীষীদের অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের মঞ্চে সামিল হয়ে এমনটাই বললেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বারাসাতের সাংসদ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপির একের পর এক শীর্ষ নেতার ভুল বক্তব্যকে তির্যক আক্রমণ করেন। মানুষের অধিকারের বিষয়ে বিজেপির সদিচ্ছার অভাব আছে বলেও প্রশ্ন তুলেছেন বারাসাতের সংসদ।
বারাসাতের সংসদ এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বন্দেমাতরমের সার্ধ- শতবার্ষিকী অনেক যত্ন সহকারে করা উচিত ছিল, বঙ্কিমচন্দ্রকে তাঁর সম্মান দেওয়া উচিত ছিল। বিজেপি কাউকে সম্মান দিতে জানে না, ক্ষোভ কাকলি ঘোষ দস্তিদারের। তিনি মঞ্চেই বলেন, বিজেপি কাউকে সম্মান দেবে কি করে! এরা ইতিহাসটাই জানেনা! অতঃপর, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে অসম্মান থেকে মাতঙ্গিনী হাজরা প্রসঙ্গ এবং একের পর এক বিজেপি নেতৃত্বের ঐতিহাসিক অপলাপের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মঞ্চ থেকেই তিনি সাভারকারের প্রসঙ্গ উল্লেখ করে , স্বাধীনতা আন্দোলনে বিজেপির ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি।
মঞ্চ থেকে এদিন কাকলি ঘোষ দস্তিদার রাজনৈতিক প্রসঙ্গের অবতারণাও করেছেন। সাধারণ মানুষের দাবিদাওয়া কে বিজেপি গুরুত্ব না দিয়ে সাধারণ মানুষকে বঞ্চনার অন্ধকারে রেখেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি তৃণমূল কর্মীদের সংযত ও সতর্ক থাকার কথা জানিয়ে বলেন, এস আই আর ও ইভিএম কারচুপি যাতে না হয় সেদিকে সতর্ক নজর রাখতে হবে।
বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, তৃণমূল খাদ্য বস্ত্র বাসস্থান সহ মানুষের মৌলিক অধিকারের জন্য লড়াই করে এসেছে দীর্ঘদিন ধরে। কাকলি ঘোষ দস্তিদার আরও বলেছেন, বিজেপি মানুষের অধিকার পাওয়ার লড়াইয়ে আদালতের নির্দেশও মানে না। পাশাপাশি সাংসদ, অন্য রাজনৈতিক দলগুলিকে একবিন্দু জায়গা না দিয়ে বলেন, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা সহ অন্য রাজনৈতিক দলগুলির নেতা – নেত্রীরা এখন যা বলছেন তা তৃণমূল দীর্ঘদিন ধরেই বলে আসছে।
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্মোধন করে ইতিমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌগত রায় সংসদে প্রধানমন্ত্রীর বঙ্কিম দা সম্বোধনের প্রতিবাদ করেছিলেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ তৃণমূলের তাঁবড় নেতা নেত্রীরা বিষয়টিকে বঙ্গের মনীষীদের অপমান বলে প্রতিবাদ করেছেন। এবার এনিয়ে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ। মনীষী অবমাননা বিতর্ক নিয়ে বারাসাতে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে শুক্রবার একটি মিছিল সংগঠিত হয়। মিছিলের শেষে মঞ্চে বক্তব্য রাখেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।


More Stories
বন্ধ হচ্ছে না কোনও চালু প্রকল্প, আর কী জানালেন শুভেন্দু
কাদের সমর্থনে থালাপতি বিজয় সরকার গঠন করতে চলেছেন?
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?