সময় কলকাতা ডেস্ক, ২৬ মার্চঃ দৈনন্দিন কর্মব্যস্ততার কারণে গরমকালে ত্বকের যত্ন সেভাবে নেওয়া হয়ে ওঠে না অনেকেরই। যার কারণে দিনের পর দিন ত্বকের সৌন্দর্য কমে যায়। গরমে ব্রণ, দাগছোপ এসব থাকার ফলে ত্বককে আরও বিধ্বস্ত দেখায়। দাগছোপ থাকার ফলে অনেকেই চিন্তিত থাকেন। মুখের কালো দাগছোপ দূর করতে তাই অনেকেই পার্লারে যান। কিন্তু তা সম্পূর্ণভাবে দূর করা যায় না। তার মধ্যে যাদের তৈলাক্ত ত্বক, গরমে তাঁদের ত্বকে ব্রণ হওয়ার ফলে দাগছোপ দেখা দিতে থাকে। দাগছোপ থাকার কারণে দিনের পর দিন ত্বকের জেল্লা কমে যায়। তাই সময় করে প্রতিদিন অন্তত ১৫ মিনিট হাতে নিয়ে ত্বকের যত্ন নেওয়া উচিত। ত্বকের দাগছোপ দূর করতে সবার আগে ভেতর থেকে যত্ন নেওয়া উচিত। মুখের কালো দাগছোপ দূর করতে আজ থেকেই মেনে চলুন এই টিপস-
বিভিন্ন মরশুমি ফলের রস খান
গ্রীষ্মকাল এলেই বাজারে তরমুজ,কমলালেবু,আঙ্গুর,শসা,আম ইত্যাদি রসালো ফল পাওয়া যায়।গরমকালে অতিরিক্ত ঘাম হবার জন্য শরীরে জলের ঘাটতি থাকে।জলের অভাবে ত্বকে নানা সমস্যা দেখা দেয়।তাই জলের পরিমাণ ঠিক রাখতে প্রচুর পরিমাণে জল খয়ার পাশাপাশি ফলের রসও খেতে হবে।ফলের মধ্যে থাকা বিভিন্ন পুষ্টিগুণ ত্বকের উজ্জলতা বাড়াতে সাহায্য করে।
হলুদ ও লেবুর রস
হলুদ আ্যন্টিঅক্সিডেন্ট ও আ্যন্টিব্যাকটেরিয়াল উপাদানে সমৃদ্ধ।দীর্ঘকাল ধরেই হলুদ ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে।ব্রণ কিংবা র্যা শের হাত থেকে ত্বককে সুরক্ষিত করতে হলুদ খুবই উপকারী।অন্যদিকে ভিটামিন সি সমৃদ্ধ লেবু ত্বক ভাল রাখার অন্যতম উপাদান।রোজ সকালে খালি পেটে হাফ কাপ জলে দু চামচ পাতিলেবুর রস আর এক চিমটে হলুদ মিশিয়ে খেতে পারেন।তাতে ঘরোয়া উপায়েই যত্নে থাকবে ত্বক।
পেঁপে খান
ত্বকের জন্য পেঁপে খুবই উপকারী। পেঁপে খেলে বা ত্বকে মাখলেও খুব ভালো। ভিটামিন এ সমৃদ্ধ পেঁপে ত্বকের বিভিন্ন ক্ষত সারাতে সাহায্য করে। ত্বকের কোষে পুষ্টি জোগায়।ত্বকের দাগছোপও দূর করে। এছাড়াও আপনি ত্বক উজ্জ্বল ও মসৃণ করতে পেঁপে দিয়ে ফেস মাস্ক বানিয়ে নিতে পারেন।
আমলকী ও আ্যলভেরার রস
ত্বক ভাল রাখতে আমলকী ও আ্যলভেরার এই দুটি জিনিসই খুব উপকারী।প্রতিদিন সকালে আমলকী ও আ্যলভেরার রস মিশিয়ে খেলে ব্রনর সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া জায়।এই দুটি উপাদানেই রয়েছে প্রচুর পরিমাণে আ্যন্টিঅক্সিডেন্ট।যা ত্বককে সুস্থ রাখতে ভীষণ জরুরী।
ভিতর থেকে যত্ন
ত্বকের যত্ন শুধু বাইরে থেকে নিলেই চলবে না,যত্ন নিতে হবে ভিতর থেকেও। মাঝে মাঝে হালকা এক্সারসাইজ করুন,সকালে বা বিকেলে হাঁটতে বেরোন। এক্সারসাইজ করলে আপনার শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং কোষ সজীব থাকবে। প্রচুর পরিমাণে তাজা শা্জসবজি এবং কলা,আপেল, পাকা পেঁপে এবং কমলালেবু ইত্যাদি ফল খান। তৈলাক্ত জাতীয় খাবার যতদূর সম্ভব এড়িয়ে চলুন।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!