Home » জলপাইগুড়ি কেন্দ্রে বাম প্রার্থী দেবরাজ বর্মনের প্রচার

জলপাইগুড়ি কেন্দ্রে বাম প্রার্থী দেবরাজ বর্মনের প্রচার

সময় কলকাতা ডেস্ক,২৮ মার্চ:  হাতেগোনা তিন সপ্তাহ বাকি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটের। বিদায় সাংসদ বিজেপির ডক্টর জয়ন্ত রায়ের পাশাপাশি রয়েছেন তৃণমূলের নির্মল চন্দ্র রায়। যুজুধান প্রার্থীদের মোকাবিলা করতে নেমে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন পৌঁছে গেলেন উত্তরের ভোট ব্যাংকের একটি অন্যতম এলাকা চা বাগানে।জলপাইগুড়ি লোকসভার রাজগঞ্জ ব্লকের শিকারপুর চা বাগানে জনসংযোগ ও প্রচারে নেমে দেবরাজ বর্মন বামপন্থী আদর্শের কথা তুলে ধরলেন। খেটে খাওয়া মানুষের পাশে থেকে বামেদের লড়াইয়ের কথাও তুলে ধরলেন। তিনি বললেন,নেতা-মন্ত্রীদের সঙ্গে থাকলে চাকরি মিলছে। অথচ শিক্ষিত বেকারদের অবস্থা বেহাল । মূলত,  সঠিক অধিকার ও কাজ পাইয়ে দেওয়ার দাবিতে পার্লামেন্টে আওয়াজ তোলা হবে। জলপাইগুড়ি কেন্দ্রে বাম প্রার্থী তাঁর প্রচারে এমনটাই প্রতিশ্রুতি দিলেন।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হন বিজেপির জয়ন্ত কুমার রায়। উল্লেখ্য, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে যে সাতটি বিধানসভা সেগুলি হল মেখলিগঞ্জ, ধুপগুড়ি , ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, মাল,দেবগ্রাম ফুলবাড়ি।এরমধ্যে ৫ টি বিধানসভা ক্ষেত্রের বিধায়ক  তৃণমূলের  এবং দুটি বিধানসভা বিজেপির। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হন বিজেপির প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের বিজয় চন্দ্র বর্মনকে ১ লাখ  ৮৪ হাজার ৪ ভোটে হারিয়ে দেন। বিজয় চন্দ্র বর্মন ২০১৪ সালের সাংসদ ছিলেন। তার আগে ১৯৮০ সাল থেকে ধারাবাহিকভাবে ২০০৯ সাল পর্যন্ত বামেদের দুর্গ ছিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রটি। এবার জলপাইগুড়ি কেন্দ্রে দেবরাজ বর্মন কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন সেটাই দেখার।

আরও পড়ুন JNUSU Election: জেএনইউতে লাল দূর্গ অক্ষত, ছাত্র সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় বাম ছাত্র সংগঠনের

About Post Author