Home » Baltimore Bridge Collapse: বাল্টিমোরে পণ্যবাহী জাহাজের ধাক্কায় সেতু বিপর্যয়ের ঘটনায় উদ্ধার ২ জনের দেহ

Baltimore Bridge Collapse: বাল্টিমোরে পণ্যবাহী জাহাজের ধাক্কায় সেতু বিপর্যয়ের ঘটনায় উদ্ধার ২ জনের দেহ

সময় কলকাতা ডেস্ক, ২৮ মার্চঃ আমেরিকার মেরিল্যান্ড প্রদেশে বাল্টিমোরে পণ্যবাহী জাহাজের ধাক্কায় সেতু বিপর্যয়ের ঘটনায় ৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছিল। তবে বুধবার দুজনের দেহ উদ্ধার করেছে মার্কিন কোস্টগার্ড। আরও মৃতদেহ উদ্ধার হতে পারে বলেই মনে করা হচ্ছে। কেননা ব্রিজটি ভেঙে পড়ার সময় একাধিক গাড়ি তলিয়ে গেছে নদীর জলে। বুধবার যে দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে তাদের নাম আলেহান্দ্রো হার্নান্ডেজ এবং ডর্লিয়ান ক্যাবরেরা। যে ৬ জন নিখোঁজ ছিলেন তাদের মধ্যে থেকেই এই দুজনের দেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন  Baltimore Bridge Collapseঃ বাল্টিমোরে পণ্যবাহী জাহাজের ধাক্কায় সেতু বিপর্যয়ের ঘটনায় ৬ জনের মৃত্যুর আশঙ্কা

উল্লেখ্য, সোমবার রাত দেড়টা নাগাদ আমেরিকার মেরিল্যান্ড প্রদেশের বাল্টিমোর শহরের এক সেতুতে সজোরে ধাক্কা মারে একটি মালবাহী জাহাজ। ওই জাহাজটি শ্রীলঙ্কার কলম্বো বন্দরে আসছিল। এরপরই বাল্টিমোরের আইকনিক ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুর একটা বড় অংশ ভেঙে পড়ে। সূত্র মারফত জানা গিয়েছে, ব্রিজটি ভেঙে পড়ার সময়ে তার ওপর দিয়ে একাধিক গাড়ি যাতায়াত করছিল। যার কারণে বেশ কয়েকটি গাড়ি ও বহু মানুষ নীচে প্যাটাপসকো নদীতে পড়ে যান। বহু মানুষকে জলের ভেসে থাকতেও দেখা গিয়েছে। তবে, যে পণ্যবাহী জাহাজটি ধাক্কা মেরেছে বাল্টিমোর ব্রিজে, তাতে ২২ জন ক্রু সদস্যই ভারতীয় ছিল। যদিও দুর্ঘটনায় তারা কেউই আহত হননি। তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলেই খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে, এই ঘটনার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছন বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা। ঘটনাস্থলে উপ্সথিত ছিলেন মার্কিন কোস্ট গার্ড বাহিনীও। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়।

জানা গিয়েছে, ব্রিজে সংঘর্ষের আগেই বিপদ বুঝে সতর্কবার্তা পাঠানো হয়েছিল জাহাজের তরফে। সেই অনুযায়ী, ব্রিজে নতুন করে আর গাড়ি উঠতে দেওয়া হয়নি। না হলে আরওঁ বড়সড় বিপদ ঘটতে পারত। এদিকে, ঘটনার পর থেকেই সেতুর উপরে দুই দিকের সব লেনেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধ রাখা হয়েছিল সেতুর নীচ দিয়ে জলযান চলাচলও। প্যাটাপসকো নদীর সমস্ত জাহাজ, স্টিমার নৌকাকে অন্যপথে ঘুরিয়ে দিয়েছিল মেরিল্যান্ড ট্রান্সপোর্টেশন অথরিটি। ইতিমধ্যেই সেতু বিপর্যয়ের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, জাহাজটি সেতুটির একটি ভিতে ধাক্কা মারছে। সঙ্গে সঙ্গেই আগুনের গোলা দেখা যায়। তারপরই তিন থেকে চার টুকরো হয়ে ভেঙে পড়ছে সেতুটি। জানা গিয়েছে, প্যাটাপসকো নদীর উপর তৈরি এই বাল্টিমোর সেতু ১.৬ মাইল দীর্ঘ। বাল্টিমোর বন্দরের বাইরের ক্রসিং এবং ইন্টারস্টেট-৬৯৫ রোড বা বাল্টিমোর বেল্টওয়ের যোগসূত্র এই সেতু। একেক দিকে ৪ লেনে গাড়ি যাতায়াত করে.

#BaltimoreBridgeCollapse

#latestbengalinews

About Post Author