Home » Building Collapse: গার্ডেনরিচের পর এবার মুচিপাড়ায় ভেঙে পড়ল বাড়ির একাংশ

Building Collapse: গার্ডেনরিচের পর এবার মুচিপাড়ায় ভেঙে পড়ল বাড়ির একাংশ

সময় কলকাতা ডেস্ক, ২ এপ্রিলঃ #গার্ডেনরিচের রেশ কাটতে না কাটতেই এবার মুচিপাড়ায় ভেঙে পড়ল বাড়ির একাংশ। মুচিপাড়ার রামকানাই শীল লেনের একটি বাড়ি ভাঙার কাজ চলাকালীন বিপত্তি। মুচিপাড়ায় ভেঙে পড়ল পাশের বাড়ির একাংশ। এই ঘটনার পর থেকেই গোটা এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সেইসঙ্গে পাশের আরও কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, নিয়ম না মেনে বাড়িটি ভাঙা হচ্ছিল, সেই কারণেই এই দুর্ঘটনা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছছে মুচিপাড়া থানার পুলিশ।

আরও পড়ুন  Sheikh Shahjahan ঃ চিংড়ির ব্যবসার আড়ালে কালো টাকা সাদা করত শেখ শাহজাহান, আদালতে বিস্ফোরক দাবি ইডির

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুচিপাড়া থানা এলাকার রাম কানাই শীল লেনে অবস্থিত ৭ নম্বর বাড়িটিকে বিগত প্রায় ৬ মাস ধরে ভাঙার কাজ চলছিল। বাড়িটি কিছুদিন আগেই প্রোমোটিংয়ের জন্য দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে প্রোমোটারের নিযুক্ত কর্মীরাই বাড়িটি ভাঙছিলেন। আচমকাই বিকট শব্দ হয়ে পাশের বাড়ির কমন দেওয়ালটি ভেঙে পড়়ে। এরপরই ওই বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন। এই দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিসলর (Councilor)। তিনি জানান, ‘ এক মাস আগে যখন ওই বাড়িটি ভাঙার কাজ চলছিল, সেসময় পাশের কয়েকটি বাড়ির বাসিন্দারা তাঁকে গিয়ে বিষয়টি জানিয়েছিলেন। বলেছিলেন, প্রোমোটার যেন তাঁদের জানিয়ে বাড়ি ভাঙার কাজ করে। না হলে আশেপাশের বাড়ির লোকজনের সমস্যা হতে পারে। কিন্তু তা জানানো হয়নি।’ 

এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আজ সকাল সাড়ে ন’টা নাগাদ ভূমিকম্পের মত বিশাল কাঁপুনি হয়। এত জোরে শব্দ হয়েছে ভয়ে নিচে নেমে এসেছি। বাইরে এসে দেখি পুরো গলিজুড়ে ইট আর ইট। ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে গেছে। বাড়ি ভাঙার সময় কোনও সুরক্ষা নেয়নি প্রোমোটার। কাউন্সিলরকেও বলেছিলাম। তিনিও প্রোমোটারকে বলেছিলেন। কিন্তু কোনও কথাই কানে তোলেনি। মুচিপাড়া থানায় জানিয়েছি।’

#BuildingCollapse

#latestbengalinews

About Post Author