সময় কলকাতা ডেস্ক, ৫ এপ্রিলঃ গরমে রীতিমতো হাফিয়ে উঠছে সাধারণ মানুষ। এপ্রিলের শুরুতেই দেশজুড়ে প্রবল তাপপ্রবাহের পূর্বাভাস। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। আগামী দুই-তিনদিনে তাপমাত্রা ৪৩ ডিগ্রির ঘরে পৌঁছাবে। ক্রমশ বাড়ছে তিলোত্তমার তাপমাত্রা। আজ পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছুঁতে পারে। এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। দিনভর তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। হাঁসফাঁস গরমে কার্যত নাভিশ্বাস অবস্থা রাজ্যবাসীর। এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ রোদ ঝলমলে। চলতি সপ্তাহ থেকেই তাপমাত্রার অনেকটাই পরিবর্তন ঘটবে। ভ্যাপসা গরমে ক্রমশ বাড়ছে অস্বস্তি। এদিকে, রবিবার দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গে চলবে বৃষ্টিপাত।
আরও পড়ুন Kolkata Knight Riders: নারিনের দুরন্ত ব্যাটিং, বিশাখাপত্তনমে দিল্লির বিরুদ্ধে দাপুটে জয় নাইটদের
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ রোদ ঝলমলে। ধীরে ধীরে গরমের দাপট বাড়ছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বাড়বে তাপমাত্রার পারদ। এপ্রিল মাসের শুরুতে গরম বাড়ছে দেশজুড়ে। তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে মধ্যপ্রদেশ এবং বিদর্ভে। ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। তবে, সপ্তাহান্তে ফের বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৮৯ শতাংশ।
পূর্বাভাস বলছে, শুক্রবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান- এই পাঁচটি জেলায় এক ধাক্কায় তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি বেড়ে যাবে। ইতিমধ্যেই এই ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকবে। সকালের দিকে আকাশ রোদ ঝলমলে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় একধাক্কায় তাপমাত্রা অনেকটাই বাড়বে। এদিকে, দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। বজ্রবিদ্যুৎসহ হালকা ঝোড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওডিশা এবং ঝাড়খণ্ডে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ এবং মধ্যভারতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে।
#weatherreport
#latestbengalinews


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস