Home » Mamata Banerjee: সুস্থ হয়েই লোকসভা ভোটের প্রচারে ময়দানে নামছেন মমতা, একসপ্তাহের ঠাসা কর্মসূচি উত্তরবঙ্গে

Mamata Banerjee: সুস্থ হয়েই লোকসভা ভোটের প্রচারে ময়দানে নামছেন মমতা, একসপ্তাহের ঠাসা কর্মসূচি উত্তরবঙ্গে

সময় কলকাতা ডেস্ক, ৩০ মার্চঃ সুস্থ হয়েই চিকিৎসকদের পরামর্শ মেনে ভোটের প্রচারে ময়দানে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ৩১ মার্চ, রবিবার ভোটের প্রচারের জন্য মমতা যাচ্ছেন কৃষ্ণনগরে (Krishnanagar)। ধুবুলিয়ার মাঠ থেকে সেখানকার দলীয় প্রার্থী তথা বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের প্রচারে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। এই সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে এসে রানাঘাট লোকসভায় প্রার্থী হওয়া মুকুটমণি অধিকারীকেও উপস্থিত থাকতে বলা হয়েছে বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, ১৩ মে চতুর্থ দফায় ভোট হবে কৃষ্ণনগরে। তাই জেলা নেতৃত্বের তরফে ভোটের আগে মুখ্যমন্ত্রীকে কৃষ্ণনগরে আরও একটি প্রচারসভা করার আবেদন জানানো হবে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মহুয়ার বিরুদ্ধে বিজেপি প্রার্থী অমৃতা রায়।

আরও পড়ুন   Kolkata Municipal Corporation: বেআইনি নির্মাণ রুখতে নয়া নিয়ম কলকাতা পুরসভার, ১৫ দিন অন্তর রিপোর্ট পেশের নির্দেশ লালবাজারের

অন্যদিকে,এপ্রিলের শুরুতেই বহরমপুরে একটি জনসভা করার কথাও রয়েছে মমতার। তারপরেই টানা একসপ্তাহ ধরে উত্তরবঙ্গে প্রচার চালাবেন তিনি। দলীয় সূত্রে জানা গিয়েছে, ৩ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হবেন। ৪ এপ্রিল মাস থেকে উত্তরবঙ্গের কর্মসূচি শুরু করার সম্ভাবনা রয়েছে। ৫ এপ্রিল জলপাইগুড়ি টাউনে নির্বাচনী প্রচারসভা করবেন তিনি। এরপর ১৩ এপ্রিল ধূপগুড়ি ও ১৬ এপ্রিল ফুলবাড়িতে প্রচার কর্মসূচির সম্ভাবনা তৃণমূল সুপ্রিমোর। কেননা ১৯ এপ্রিল প্রথম দফায় লোকসভা নির্বাচন হবে। ওই দিনই পশ্চিমবঙ্গের তিন আসন অর্থাৎ, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার লোকসভায় ভোট রয়েছে। দলনেত্রী এবার ভোটের মুখে উত্তরবঙ্গের প্রচার সভা থেকে কী বার্তা দেন, আপাতত সেই দিকেই তাকিয়ে তৃণমূলের নেতা-কর্মীরা।

১৪ মার্চ রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতেই পিছন থেকে ধাক্কা খেয়ে গুরুতর আঘাত পান। জানা গিয়েছে, তাঁকে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছিল। কপাল থেকে রক্ত বেরিয়ে গড়িয়ে যায় নাকের দিকে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। উডবার্ন ব্লকের সাড়ে ১২ নং VVIP কেবিনে দ্রুত ভর্তি করে শুরু হয় চিকিৎসা। মুখ্যমন্ত্রীর কপালে ৩টি ও নাকে ১টি সেলাই পড়েছিল। যদিও প্রাথমিক চিকিৎসার পর ওইদিন রাতেই বাড়ি ফিরে যান মুখ্যমন্ত্রী। হাসপাতালে থাকতে রাজি হননি তিনি। চিকিৎসকদের নির্দেশ মেনে বাড়িতেই ছিলেন তিনি। অবশেষে রবিবার থেকে নির্বাচনী প্রচার সভায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

#MamataBanerjee

#latestbengalinews

#LokSabhaElection2024

About Post Author