Home » Madih Talal| East Bengal: আইএসএলের সৃজনশীল মিডফিল্ডারকে দলে নিয়ে চমক দিল ইস্টবেঙ্গল, কত বছরের চুক্তি হল ফুটলারের সঙ্গে?

Madih Talal| East Bengal: আইএসএলের সৃজনশীল মিডফিল্ডারকে দলে নিয়ে চমক দিল ইস্টবেঙ্গল, কত বছরের চুক্তি হল ফুটলারের সঙ্গে?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ এপ্রিল: চলতি ফুটবল মরশুম শেষ হওয়ার আগেই দলবদলে বড় চমক দিল ইস্টবেঙ্গল (East Bengal)। পঞ্জাব এফসির (Punjab FC) তারকা বিদেশী মাদিহ তালালকে (Madih Talal) সই করাল কলকাতার অন্যতম প্রধান ক্লাব। দু’বছরের প্রাক-চুক্তিতে সই করানো হয়েছে ফরাসী মরোক্কান মিডফিল্ডারকে। ফলে এই মরশুমের খেলা শেষ হলেই লাল-হলুদ শিবিরে যোগ দেবেন চলতি আইএসএলের অন্যতম সৃজনশীল মিডফিল্ডর।

চলতি মরশুমে সুপার কাপ ঘরে তুলেছে ইস্টবেঙ্গল। দীর্ঘ ১২ বছর পর কোনও জাতীয় পর্যায়ের ট্রফি ঢুকেছে কলকাতা ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাবে। কিন্তু আইএসএলে কাঙ্ক্ষিত সাফল্য এখনও অধরা। প্লে-অফে যোগ্যতা অর্জনের সুযোগ থাকলেও, সম্ভাবনা ক্ষীণ। তবে আগামী মরশুমে দলগঠনের কাজে হাত লাগিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। বিদেশী ফুটবলার বাছার ক্ষেত্রে ভারতীয় ফুটবলে পরীক্ষিত ফুটবলারদের প্রাধান্য দেওয়া হচ্ছে। জানা গিয়েছে পঞ্জাব এফসির মিডফিল্ডার মাদিহ তালালকে ইতিমধ্যে পাকা করে ফেলেছেন কর্তারা। আই লিগ থেকে আইএসএলে অভিষেক ঘটেছে পঞ্জাবের দলটির। প্রথম মরশুমে দল হিসেবে দাগ কাটতে ব্যর্থ হলেও তাদের কয়েকজন ফুটবলার নজর কেড়েছেন। তাদের মধ্যে রয়েছেন মাদিহ তালাল। গত মরশুমে এই ফরাসী ফুটবলারকে গ্রিসের একটি ক্লাব থেকে দলে নিয়েছিল পঞ্জাব। ভারতীয় ফুটবলে তালাল শুধু মানিয়ে নিয়েছেন বললেও ভুল হবে, দৃষ্টি আকর্ষণও করেছে। গোলের জন্য সতীর্থকে বল তৈরি করে দেওয়াই হোক বা বিপক্ষের পা থেকে বল কাড়া সব ক্ষেত্রেই তিনি যে পারদর্শী তার প্রমাণ দিয়েছেন। চলতি মরশুমে এখনও পর্যন্ত চারটি গোল করেছেন এবং আটটি গোল করতে সহায়তা করেছেন তালাল। 

আরও পড়ুন: Premier League: শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে প্রত্যাবর্তন লিভারপুলের

আরও পড়ুন: Premier League: কোল পালমারের হ্যাটট্রিক, সংযুক্তি সময়ের জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাল চেলসি

আগামী মরশুমের জন্য তাকে পেতে স্বভাবতই আগ্রহ প্রকাশ করেছিল আইএসএলের প্রথম সারির অনেক ক্লাব। কিন্তু মাঠের বাইরের লড়াইয়ে বিপক্ষকে হারিয়ে মাদিহ তালালকে নিশ্চিত করে ফেলল ইস্টবেঙ্গল। জানা গিয়েছে, কলকাতার ক্লাবে শুধু প্রাক চুক্তিতে সই নয়, আংশিক শারীরিক পরীক্ষাও হয়ে গিয়েছে। তাই মাদিহ তালালের কমলা জার্সি ছেড়ে লাল-হলুদ জার্সিতে মাঠে নামা এখন স্রেফ সময়ের অপেক্ষা।

About Post Author