স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ এপ্রিল: প্রিমিয়ার লিগের (Premier League) শীর্ষস্থানে প্রত্যাবর্তন লিভারপুলের (Liverpool)। বৃহস্পতিবার লুটন টাউনকে (Luton Town) ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছিল আর্সেনাল (Arsenal)। বৃহস্পতিবার রাতে শেফিল্ড ইউনাইটেডকে (Sheffield United) হারিয়ে নিজেদে হারানো জায়গা আবার পুনর্দখল করল য়ুর্গেন ক্লপের ছেলেরা। ঘরের মাঠে তারা জয় পেল ৩-১ গোলে। লিভারপুলের হয়ে গোল তিনটি করেন ডারউইন নুনেজ (Darwin Nunez), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (Alexis Mac Alister) ও কোডি গাকপো (Cody Gakpo)। কনর ব্র্যাডলির (Conor Bradly) আত্মঘাতী গোলে সাময়িক ব্যবধান কমলেও মহম্মদ সালাহদের উপর কোনও চাপই তৈরি করতে পারেনি শেফিল্ড।

আরও পড়ুন: IPL 2024: ব্যর্থ গিলের লড়াই, ২০০ রান তাড়া করে গুজরাটকে হারাল পঞ্জাব
ম্যাচের ১৭ মিনিটে প্রায় একক দক্ষতায় দলকে এগিয়ে দিয়েছিলেন লিভারপুল ফরওয়ার্ড ডারউইন নুনেজ। প্রথমার্ধে ব্যবধান বাড়িয়ে নেওয়ার অনেক সুযোগ ছিল লিভারপুলের কাছে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরায় শেফিল্ড ইউনাইটেড। লিভারপুলের ফুটবলার কনর ব্র্যাডলি নিজের জালে বল জড়িয়ে দেন। তবে ম্যাচের ৭৬ মিনিটে দলকে আবার এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। বক্সের বাইরে থেকে বুলেট শটে গোল করেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে দলের হয়ে ব্যবধান ৩-১ করেন কোডি গাকপো। গোটা ম্যাচে দাপট দেখায় লিভারপুল। মোট ৮৩ শতাংশ বল ছিল অল রেডদের পায়ে। ২৯ টি শটের মধ্যে বিপক্ষের গোলমুখী ৯ টি শট নেয় লিভারপুল ফুটবলাররা।
A quick look at the Premier League table ???? pic.twitter.com/rVHWj9qGJj
— Premier League (@premierleague) April 5, 2024
আরও পড়ুন: East Bengal: কেরালার বিরুদ্ধে বড় ব্যবধানে জয়, ইস্টবেঙ্গলের সামনে প্লে অফে যাওয়ার অঙ্কটা কী?
এই জয়ের পরে ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে উঠে এল লিভারপুল। সমসংখ্যক ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেল আর্সেনাল। সমসংখ্যক ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে যথাক্রমে ম্যাঞ্চেস্টার সিটি। আগামী মরশুমে ইউরোপীয় লিগে খেলার যোগ্যতা প্রায় অর্জন করে ফেলেছে এই তিন দল। হাতে রয়েছে মোট আট ম্যাচ। খেতাব জেতার জন্য এই ম্যাচগুলি তিনটি দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ।


More Stories
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত