সময় কলকাতা ডেস্ক, ৬ এপ্রিল : সানরাইজার্স হায়দ্রাবাদ বা চেন্নাই সুপার কিংস দলে তারকার সমাবেশ। শুক্রবার সম্মুখ সমরে দু দলের তারকা এইডেন মার্করাম, ভুবনেশ্বর কুমার, প্যাট কামিন্স,ট্র্যাভিস হেড, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা – সবাই কমবেশি ভালো খেললেন। চেন্নাইয়ের শিবম দুবে করলেন, হায়দ্রাবাদের মার্করাম হাফ সেঞ্চুরি করলেন। কিন্তু এরা নন, এঁদের কেউ নন। নায়ক কিংবদন্তী ব্যাটসম্যান ব্রায়ান লারার ভারতীয় শিষ্য।হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম আরেক তরুণ প্রতিভার উন্মেষ সম্পূর্ণ হওয়ার সাক্ষী হয়ে থাকল। ম্যাচের নায়ক তিনি।মুম্বাই ম্যাচে দ্রুততম অর্ধশতরান করার পরে এদিন ১২ বলে ৩৭ রান করে ম্যাচের ভাগ্য গড়ে দিলেন অভিষেক শর্মা ।
চেন্নাইয়ের বিরুদ্ধে হায়দ্রাবাদের ছয় উইকেটে জয়ের প্রধান কারিগর অভিষেক শর্মা । ২০১৮ সালে আইপিএলে প্রথম অভিষেক হয় অভিষেকের। ২০২২ সালে আইপিএলে প্রথমবার চোখে পড়েন ধারাবাহিক ভালো খেলে। ২০২৩ সালে সেভাবে সুবিধা করতে পারেন নি। কিন্তু ২০২৪ সালে বাঁ হাতি তরুণ অভিষেক বিস্ফোরক হয়ে উঠেছেন। খেলার শেষে লারার অবদানের কথা উল্লেখ করে অভিষেক বললেন, তাঁর যা কিছু হয়েছে তার পেছনে রয়েছেন ব্রায়ান লারা ও তাঁর বাবা।
এদিন টসে জিতে হায়দ্রাবাদ চেন্নাইকে ব্যাট করতে পাঠালে চেন্নাইয়ের শুরুটা দারুন না হলেও মাঝের দিকে রানের গতি বাড়িয়ে দেন শিবম দুবে । কিন্তু শিবম দুবে ফেরার পরে হায়দ্রাবাদের আঁটোসাটো বোলিং এর বিরুদ্ধে শেষ সাত ওভারে রাহানে, মিচেল, ধোনিরা পঞ্চাশ রানও তুলতে পারেন নি। ফলে পাঁচ উইকেটে ১৬৫ তে থমকে যায় চেন্নাই ইনিংস। পাল্টা ব্যাট করতে নেমে ঝড় তুলে দেন অভিষেক। আড়াই ওভার পর্যন্ত টিকে ছিলেন তিনি। তার মধ্যেই ওভার প্রতি ১৮ রানের গড়ে ৪৬ রানে পৌঁছে যায় হায়দ্রাবাদের ইনিংস। ইনিংসের দ্বিতীয় ওভারে মুকেশ চৌধুরীর এক ওভারে ওঠে ২৭ রান। শুরু করেছিলেন অভিষেক, শেষ করেন আরেক তরুণ নীতিশ রেড্ডি। দীপক চাহারের ১৯ তম ওভারের প্রথম বলে ওভার বাউন্ডারি মেরে দলের জয় সম্পূর্ণ করেন।।
#অভিষেক শর্মা
latestbengalinews


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?
চেন্নাইকে হারিয়ে প্লে-অফে হায়দ্রাবাদ