সানী রায়,সময় কলকাতা ,৬ এপ্রিল : বৃক্ষ ধ্বংস করে, গাছ কেটে জঙ্গল আর নেই। যেটুকু জঙ্গল আছে তা হাতি বা বন্য প্রাণীর পর্যাপ্ত খাদ্য জোগাড়ের জন্য যথেষ্ট নয়। ফলে বন্যপ্রাণী মাঝে মাঝেই চলে আসছে লোকালয়ে আর প্রাণ যাচ্ছে মানুষেরই। এরকমই এক হাড়হিম করে দেওয়া ঘটনায় শোচনীয় ও মর্মান্তিকভাবে এক বৃদ্ধার প্রাণ গেল হাতির আঘাতে ।
জানা গিয়েছে,শনিবার সাতসকালে হাতির আঘাতে নৃশংস মৃত্যু হয়েছে বৃদ্ধার। জলপাইগুড়ির মেটেলি ব্লকের ঘটনা। উল্লেখ্য,কয়েক দিনের ব্যবধানে হাতির হানায় এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। হাতির আঘাতে টুকরো টুকরো হয়ে যায় বৃদ্ধার দেহ। টুকরো টুকরো দেহখন্ড ছিটকে পড়ে জলাভূমির পাশে। শনিবার মেটেলি ব্লকের উত্তর ধুপঝড়া এলাকার অঞ্চল পাড়া এলাকার ঘটনা দাগ ফেলেছে জনমানসে। মৃত বৃদ্ধা সবাগীত্রি রায়ের বয়স ৭৩।
মৃতার ছেলে সন্তোষ রায় জানিয়েছেন,ভোরবেলা বাড়ির পাশে থাকা ঝোরার পাশে প্রাতকৃত্য করতে যাওয়া বৃদ্ধাকে হাতি আক্রমণ করে। হাতি পা ও শুড় দিয়ে হাতি যে একের পর এক আঘাত করেছে তার সাক্ষী ছিন্ন বিচ্ছিন্ন বিকৃত দেহখন্ড। আঘাতের প্রাবল্য এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার । দেহখণ্ড গুলি এমন অবস্থায় পড়েছিল যা দেখে শিউরে উঠতে হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন খুনিয়ার স্কটের বন কর্মীরা ও মেটেলি থানার পুলিশ। খুনিয়া স্কটের এর রেঞ্জার সজল কুমার দে জানান, মৃতার ক্ষতবিক্ষত দেহ মেটেলি থানার পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।শনিবার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে জলপাইগুড়িতে। নির্দিষ্ট সরকারি ফর্মে আবেদন করলে খুব শীঘ্রই মৃত বৃদ্ধার পরিবারকে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বাস দেন। তবুও থাকছে প্রশ্ন। হাতির আক্রমণ থেকে কি বাঁচার আদৌ পথ রয়েছে?
আরও পড়ুন কর্ণাটকের কোডাগুতে হাতির তান্ডব বাড়ছে, এবার প্রাণ গেল বনকর্মীর
স্থানীয় মানুষ ও পরিবেশবিদরা বলছেন, জঙ্গলের বিনাশ ও প্রকৃতির ভারসাম্য নষ্ট করার জন্য এবং সীমাহীন লোভের জন্য প্রাণ দিতে হচ্ছে অসহায় দরিদ্র মানুষকে। জঙ্গল কেটে সেখানে গড়ে উঠছে রিসর্ট। পর্যটনশিল্পের লাভ উপভোগ করতে কেটে ফেলা হচ্ছে মাইলের পর মাইল জঙ্গল। যে প্রান্তিক মানুষরা জঙ্গল লাগোয়া অঞ্চলে বাস করেন আগামীদিনে তাঁদের বিপদ আরও বাড়বে বলেই পরিবেশবিদদের সতর্কবার্তা।
আরও পড়ুন সোনম ওয়াংচুকের বর্ডার মার্চ : প্রশাসনের সিদ্ধান্তে কমছে ইন্টারনেট স্পিড, জারি হচ্ছে ১৪৪ ধারা
#latestbengalinews


More Stories
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম