সময় কলকাতা ডেস্ক,৬ এপ্রিল : ভারত কী আর আমেরিকাই কী? প্রাকৃতিক বিপদের সামনে ভূমিকম্প ছুঁয়ে গেল বিশ্বের দুটি প্রান্তের দুটি দেশকে কয়েকঘন্টার ব্যবধানে। আমেরিকার ইস্ট কোস্টে ভূমিকম্প অনুভব করা গিয়েছে।বৃহস্পতিবার ভারতের হিমাচল প্রদেশে ভূমিকম্প অনুভূত হওয়ার পরে শুক্রবার ভূমিকম্প অনুভূত হল নিউজার্সি এবং নিউইয়র্ক সন্নিকটস্থ অঞ্চলে। রিখটার স্কেলে ভূমিকম্পের প্রাবল্য ৪.৮। তবে ভারতের মতই আমেরিকায় ও ভূমিকম্পে সেরকম ক্ষয়ক্ষতি হয় নি। কোনও আমেরিকাবাসী প্রাণ সংকটের মুখে পড়েন নি । তবে মেরিল্যান্ডে ঘর বাড়ি বিপদ-জনক ভাবে দুলেছে। সকালের পরে শুক্রবার সন্ধ্যেবেলাতেও সামান্য হলেও আরেকবার ভূমিকম্প হয়েছে যা থেকে প্রমাদ গুনেছেন আমেরিকাবাসী । জোড়া ভূমিকম্প ভাবনা বাড়িয়েছে।
#latestbengalinews
Earthquake
#bengalinews
আরও পড়ুন সোনম ওয়াংচুকের বর্ডার মার্চ : প্রশাসনের সিদ্ধান্তে কমছে ইন্টারনেট স্পিড, জারি হচ্ছে ১৪৪ ধারা


More Stories
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?
মৃত্যু বেড়ে ২৩৫, ভূকম্পে তছনছ ভেনেজুয়েলার ধ্বংসস্তূপে অসহায় জীবকুল
ফিফা বিশ্বকাপ ২০২৬ গোল্ডেন বুটের দৌড়, মেসির প্রতিদ্বন্দ্বী কে?