Home » ভ্যাপসা গরমে ক্রমশ বাড়ছে অস্বস্তি! এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকেই রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা

ভ্যাপসা গরমে ক্রমশ বাড়ছে অস্বস্তি! এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকেই রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক, ১২ এপ্রিলঃ ভ্যাপসা গরমে ক্রমশ বাড়ছে অস্বস্তি। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়  এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকেই তাপপ্রবাহের সম্ভাবনা। সকাল থেকেই গরমের দাপট বেড়েই চলেছে। তবে, শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা। চলতি সপ্তাহ থেকেই তাপমাত্রার অনেকটাই পরিবর্তন ঘটবে। এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। একইসঙ্গে উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টিপাত।

আরও পড়ুন  তবে কি অবশেষে ধরা পড়ল বারাসাতের কুখ্যাত ছুরিবাজ সাইকো?

হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমেছে। চলতি সপ্তাহেই বাড়বে তাপমাত্রা। তবে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হতে পারে বৃষ্টিপাত। শুক্রবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ মেঘলা। শনিবার থেকে কিছুটা বাড়বে তাপমাত্রার পারদ। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। এপ্রিল মাসে ধীরে ধীরে গরম বাড়বে দেশজুড়ে। তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে মধ্যপ্রদেশ এবং বিদর্ভে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৭ থেকে ৮৬ শতাংশ।

পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়ার জন্য ভোগান্তি বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, বাঁকুড়া এবং পুরুলিয়াতে অপেক্ষাকৃত বেশি গরম বাড়বে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমতে পারে। এদিকে, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে একাধিক দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিকে, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে তৈরি হতে পারে তাপপ্রবাহের পরিস্থিতি।

#weatherreport

#latestbengalinews

About Post Author