Home » Rameswaram cafe: বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় বাংলা থেকে গ্রেফতার দুই মাস্টারমাইন্ড

Rameswaram cafe: বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় বাংলা থেকে গ্রেফতার দুই মাস্টারমাইন্ড

সময় কলকাতা ডেস্ক, ১২ এপ্রিল: বেঙ্গালুরুর জনপ্রিয় রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় এবার পশ্চিমবঙ্গ থেকে সন্দেহজনক দুজনকে গ্রেফতার করল এনআইএ। ধৃতদের নাম আব্দুল মাতিন তাহা এবং মুশাবীর হুসেন সাজিব। এর আগে এই ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মূল অভিযুক্তর প্রধান সঙ্গী সাব্বির সহ দুই সন্দেহভাজনকে আটক করেছিল। তাদের মধ্যে একজন কাউল বাজারের বস্ত্র ব্যবসায়ী, অন্যজন পিএফআইয়ের সক্রিয় সদস্য ছিলেন।

আরও পড়ুন  Daily Horoscope: কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম, সাংসারিক সমস্যার সমাধান হবে! জানুন রাশিফল

উল্লেখ্য, গত ১ মার্চ বেঙ্গালুরুর জনপ্রিয় রামেশ্বরম ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে তিনজন কর্মী ও দুইজন ক্রেতা আহত হন। ওইদিন দুপুরে হঠাৎই ক্যাফেটির হোয়াইটফিল্ড শাখায় বিস্ফোরণের ঘটনা ঘটে। সেসময় ক্যাফেতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন গ্রাহক। নিজদের প্রাণ বাঁচাতে তাঁরা পালিয়ে যান। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বম্ব স্কোয়াড এবং দমকলকর্মীরা। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে তারা আগুন নেভানোর কাজে শুরু করেন। অন্যদিকে, আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক ছিল।

প্রাথমিক সূত্রে খবর, ক্যাফেতে রাখা একটি ব্যাগ থেকে এদিন বিস্ফোরণ হয়।এরপরই ক্যাফের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করে বেঙ্গালুরু পুলিশ। ইতিমধ্যেই বিস্ফোরণের ঘটনায় বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন এবং বিস্ফোরক পদার্থ আইনের অধীনে মামলা দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ।একইসঙ্গে এটি আইইডি বিস্ফোরণ বলেই দাবি পুলিশের।

প্রসঙ্গত, বেঙ্গালুরুর অন্যতম জনপ্রিয় খাবারের দোকান এটি। ২০২১ সালে ৭২০০ কোটি টাকার প্রকল্পের এই ক্যাফেটি প্রতিষ্ঠা করেন দিব্যা রাঘবেন্দ্র রাও ও রাঘবেন্দ্র রাও। প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের জন্মস্থানের প্রতি শ্রদ্ধা জানাতেই এই নামটি বেছে নেওয়া হয় ক্যাফের নাম হিসেবে।

#Rameswaramcafeblastcase

#Bengaluru

#Latestbengalinews

 

About Post Author