সময় কলকাতা ডেস্ক, ১৬ এপ্রিলঃ মর্মান্তিক দুর্ঘটনা কাশ্মীরে (Kashmir)। ঝিলম নদীতে উলটে গেল যাত্রীবোঝাই নৌকা। ইতিমধ্যেই জলে ডুবে চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও বেশ কয়েকজন নদীতে তলিয়ে গিয়েছেন বলেই সূত্রের খবর। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নেমেছে কাশ্মীরের বিপর্যয় মোকাবিলা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টি চলছে কাশ্মীরে। বেশ কিছু এলাকায় চলছে তুষারপাতও। তার জেরে ঝিলম-সহ বেশ কিছু নদীতে জলস্তর বেড়েছে। এসবের মাঝেই মঙ্গলবার সকালে নৌকায় চেপেছিলেন বহু যাত্রী। যাত্রীদের মধ্যে বেশিরভাগই ছিল দশম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়া। আচমকাই ঝিলম নদীতে নৌকাটি উলটে ঘটে যায় বিপত্তি। ডুবে যান যাত্রীরা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।
মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নেমে পড়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ডুবে যাওয়া নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঝিলম নদী থেকে চারজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও সাতজনকে। তার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও তল্লাশি চলছে ঝিলম নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে। কেননা অনেকেই নিখোঁজ বলেই জানা গিয়েছে।
#jheelumriverinkashmir
#latestbengalinews


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর