সময় কলকাতা ডেস্ক, ১৮ এপ্রিলঃ উলুবেড়িয়ার বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। রামনবমীর রাতে ভয়াবহ আগুন লাগে উলুবেড়িয়া নিমদিঘী ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে বস্তিতে। উলুবেড়িয়ার ঝুপড়িতে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নিভাতে হয় বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে এসেছিল দমকলের ১০টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা। প্রচুর ক্ষয়ক্ষতি হলে এখনো পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন গাড়ি দুর্ঘটনা, আহত কাকলি ঘোষ দস্তিদার : শিক্ষানবীশ চালকের গাড়ির ধাক্কা তিনবারের সাংসদের গাড়িতে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে উলুবেড়িয়া নিমদিঘী ১৬ নম্বর জাতীয় সড়কের সার্ভিস লেনের পাশে আবর্জনার মধ্যে প্রথমে আগুন লাগে। সেই আগুন পাশে জমা করে রাখা কয়েকশো সবজির প্লাস্টিক ক্যারেটে ধরে যায়। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ টাকায় কয়েক মিনিটের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। এরপরই তিনটি চায়ের দোকানে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যায় তিনটি দোকান। সেইসঙ্গে আগুনে পুড়ে ছাই হয়ে যায় বস্তির কাছে দাঁড় করানো একটি স্করপিও গাড়ি। দ্রুত আগুনের লেলিনহান শিখা বাড়তে থাকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি খবর পৌঁছায় দমকলে।
খবর পাওয়া মাত্রই প্রথমে দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কিন্তু আগুনের ভয়াবহতা দেখে পরে আরও ২টি ইঞ্জিন যায়। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নিভানোর কাছে হাত লাগান। দমকল কর্মীদের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তাদেরকে বোঝা যাচ্ছে এদিন আগুনের তীব্রতা ঠিক কতটা ছিল। যদিও এদিন ঠিক কি কারনে আগুন লেগেছে জানা যায়নি। সবটা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা