সময় কলকাতা ডেস্ক, ১৭ এপ্রিলঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রামনবমী পালন নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়াকে রাম নবমী পালনে অনুমতি দিলেও পরে তা প্রত্যাহার করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ভবনে রামনবমীর পুজো হওয়ার কথা ছিল। পুজোয় বহিরাগতদের প্রবেশও নিষিদ্ধ ছিল। মঙ্গলবার রাতে সেই অনুমতি প্রত্যাহার করে নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে, সম্প্রীতি বিনষ্ট ও ক্যাম্পাসে ঝামেলা হওয়ার আশঙ্কা থেকেই রামনবমী বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, রামনবমী পালনের অনুমতি চাওয়ার পর থেকেই আপত্তি জানান এসএফআই। এহেন পরিস্থিতিতে রেজিস্টারের কাছে একটি স্মারকলিপিও জমা দেয় তারা। এরপরই রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু সেই অনুমতি প্রত্যাহার করে নেন।
আরও পড়ুন তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর, রাজ্যের একাধিক জেলায় সপ্তাহভর জারি তাপপ্রবাহের সতর্কতা
কর্তৃপক্ষের আশঙ্কা, ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। কার্যত সেকারণেই জরুরি ভিত্তিতে অনুমতি প্রত্যাহার করল বিশ্ববিদ্যালয়। অনুমতি প্রত্যাহার নিয়ে রেজিস্ট্রার বলেন, যেসব পড়ুয়া আবেদন করেছিল, তাদের মধ্যে অনেকে এসে জানান তাঁদের নাম অনুমতি ছাড়াই নেওয়া হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কাছে রামনবমী পালন নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছে। সেইসঙ্গে উচ্চ শিক্ষা দফতরের কাছ থেকেও চিঠি এসেছে। চিঠিতে বলা হয়েছে, মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়েছে। তা যেন ভাল ভাবে মানা হয়। পাশাপাশি যে সকল পড়ুয়ারা হস্টেলে থাকেন তাঁদের যাতে কোনও রকম অসুবিধায় পড়তে না হয় সেই কারণেই এহেন সিদ্ধান্ত। এই বিষয়ে একটি নোটিফিকেশনও জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
এর আগে গত জানুয়ারি মাসে অযোধ্যা নগরীতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখা হয় ক্যাম্পাসের ভিতরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান দেখানো হবে। আয়োজক হিসাবে লেখা ছিল, ‘JU Students’। তবে, সিপিএম-এর ছাত্র সংগঠন এসএফআই পরিষ্কার জানিয়ে দিয়েছিল, যাদবপুরের ভিতরে কোনও বিভাজনমূলক রাজনীতি তারা বরদাস্ত করবে না। এরপর উদ্বোধনী অনুষ্ঠানের স্ক্রিনিং শুরু হলেই বিবাদ বাধে বাম-ছাত্র সংগঠনের সঙ্গে স্ক্রিনিংয়ের পক্ষের পড়ুয়া। চলে হাতাহাতি।
#JadavpurUniversity
# Ramnavami
#latestbengalinews
# TheCodeOfConduct


More Stories
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন