সময় কলকাতা ডেস্ক, ২০ এপ্রিলঃ ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস। শনিবার সব জেলাতেই গরমের দাপট থাকবে। রাজ্যের একাধিক জেলায় সপ্তাহভর তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বেলা বাড়লেই রোদের তেজ বাড়ছে। আপাতত তাপমাত্রা নামার আর সম্ভাবনা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। বৈশাখের তপ্ত গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বুধবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। তবে, দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। এদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন সন্ধ্যাবেলার টিফিনে বানিয়ে ফেলুন ভেটকি-চিংড়ির রোল, রইল রেসিপি
পূর্বাভাস বলছে, শবিবার সকাল থেকে গরমের দাপট বেড়েই চলেছে। ইতিমধ্যেই শহর কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। ভ্যাপসা গরমে ক্রমশ বাড়ছে অস্বস্তি। চলতি সপ্ফেতাহ থেকে ফের চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ রোদ ঝলমলে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। এপ্রিল মাসে ধীরে ধীরে গরম বাড়বে দেশজুড়ে। ইতিমধ্যেই তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৯ থেকে ৮৬ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাকুঁড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে তাপপ্রহারে পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়ার জন্য ভোগান্তি বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতে অপেক্ষাকৃত বেশি গরম বাড়বে। দক্ষিণবঙ্গে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই মঙ্গলবার পর্যন্ত রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে একাধিক দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
#weatherreport
#weatherupdate


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!