সময় কলকাতা ডেস্ক,২১ এপ্রিল : ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা এবং মর্মান্তিক খবর সাম্প্রতিক সময়ের হিন্দি সিনেমার অন্যতম সফল অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে ঘিরে। পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির ভগ্নিপতি রাজেশ তিওয়ারি । আশঙ্কাজনক অবস্থায় ধানবাদে হাসপাতালে ভর্তি পঙ্কজ ত্রিপাঠির বোন সরিতা । বিহার থেকে চিত্তরঞ্জনে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি যার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় অভিনেতার ভগ্নিপতির।
আরও পড়ুন ভুবন সোম চরিত্রের অভিনেতা সাধু মেহের প্রয়াত, শোকপ্রকাশ নরেন্দ্র মোদির
বিহারের গোপালগঞ্জ থেকে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনের কর্মস্থলে আসার পথে ডিভাইডারে ধাক্কা মারে পঙ্কজ ত্রিপাঠির অগ্নিপতির গাড়ি। বিহারের নিরসা মার্কেট চকের কিছু আগে দুর্ঘটনা ঘটে । অভিনেতার ভগ্নিপতি ও বোনকে ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত গাড়িটি থেকে উদ্ধার করা হয়। তাঁদের ধানবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করা হয় রাজেশ ওরফে মুন্না তিওয়ারিকে। অভিনেতার বোন সরিতার আঘাতও গুরুতর। কয়েকমাস আগেই বাবাকে হারিয়েছিলেন পঙ্কজ ত্রিপাঠি। এবার আরেকটি ধাক্কা। পরিবারের নিকট আত্মীয়দের একের পর এক হারাচ্ছেন,মৃত্যুশোক যেন কিছু ছাড়ছে না পঙ্কজ ত্রিপাঠিকে।
আরও পড়ুন তিস্তাপারের বৃত্তান্ত : নদীচরের তরমুজের আকাল
উল্লেখ্য, গ্যাংস অফ ওয়াসিপুর চলচ্চিত্র এবং মির্জাপুর ওয়েব সিরিজ রাতারাতি খ্যাতির আলোয় নিয়ে আসে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে। অতঃপর একের পর এক চলচ্চিত্রে বাস্তবসম্মত অথচ নতুন ঘরানার অভিনয় দিয়ে দর্শকদের বারবার মন কেড়ে নিয়েছেন তিনি। হালে মার্ডার মুবারক দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়ুন GTA Recruitment Scam: পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল হাইকোর্ট
#পঙ্কজ ত্রিপাঠি
সড়ক দুর্ঘটনায় মৃত্যু সিনেমা তারকা পঙ্কজ ত্রিপাঠির ভগ্নিপতির, আশঙ্কাজনক অভিনেতার বোন


More Stories
বিদায় জিন লজ
বিজেপির বড় ধাক্কা, প্রশান্ত কিশোরের বাজিমাত
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?