পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা,২০ এপ্রিল : IPL 2024 কুছ কুছ হোতা হ্যায় – চলচ্চিত্রের শাহরুখ খানের রাহুল চরিত্র একসময় সাড়া ফেলেছিল সিনেমা ভক্তদের কাছে । তাঁর মতই ক্রিকেট ভক্তদের উপর প্রভাব ফেলে চলছেন আরেক রাহুল। ইনি রাহুল তেওটিয়া। শেষের দিকে দ্রুত রান দরকার হলে গুজরাটের সাফল্যের জন্য তাঁর প্রয়োজন পড়ে। রবিবারও সেরকম ঝটিকা ইনিংস খেললেন। প্রায় একার হাতেই, পাঞ্জাবের বিরুদ্ধে দরকারি দুটি পয়েন্ট এনে দিলেন তিনি। মাত্র ১৪৩ রানের জয়ের লক্ষ্য নিয়ে ঋদ্ধিমান, শুভমান গিল, ডেভিড মিলার,সাই সুদর্শনরা যখন একে একে ফিরে গিয়েছেন সাজঘরে তখন ১৮ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলে ঈশ্বরের দিকে দুহাত তুলে প্রণাম করলেন । ক্রিকেট ঈশ্বর তাঁকে আশীর্বাদ করবেন না কেন! সাহসীদের পাশেই যে থাকেন ঈশ্বর। তিন উইকেটে জয়ের সময় তার সঙ্গে ছিলেন সাই কিশোর। সাই কিশোরের জয়ের মুহূর্তে মাঠে থাকাটাও যেন পোয়েটিক জাস্টিস। বল হাতে যে এবারের রঞ্জির সর্বোচ্চ উইকেট প্রাপক স্পিনার রশিদ, নূর কে ছাপিয়ে ৩৩ রানে চার উইকেট নিলেন এবং পাঞ্জাবের বড় রান না করতে পারার অন্যতম কারণ হয়ে উঠলেন। ম্যান অফ দ্যা ম্যাচের সম্মানও পেলেন তিনি। ১৪২ রানে পাঞ্জাবকে আটকে রেখেও অস্বস্তি থেকে গেল গুজরাট টাইটান্স দলের । দল ব্যাটিংয়ে যেন বড্ড গিল নির্ভর, রাহুল তেওটিয়ার অসামান্য ইনিংসের পরেও এমনটাই মনে করছে ক্রিকেট মহল। তবুও ৮ পয়েন্ট পেয়ে নিজেদের অবস্থান বেশ কিছুটা মজবুত করল গুজরাট টাইটান্স।
আরও পড়ুন সফল প্রত্যাবর্তন মহম্মদ আমিরের, তিন ওভারে তুললেন দু উইকেট
# রাহুল নাম তো শুনা হি হোগা
আরও পড়ুন রাহুল নাম তো শুনা হি হোগা! গুজরাটকে জেতালেন তেওটিয়া


More Stories
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত