সময় কলকাতা ডেস্ক,২০ এপ্রিল : স্ত্রীর সামনে মহিলাকে ধর্ষণ করার অভিযোগ। কর্নাটকের ঘটনা। অভিযোগ, অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেল করা হত মহিলাকে। অভিযুক্ত রফিক ও তার স্ত্রীর বিরুদ্ধে আরও ভয়ঙ্কর অভিযোগ এনেছেন নির্যাতিতা ২৮ বছর বয়সী মহিলা। তার অভিযোগ, তাঁকে ধর্মান্তরিত হতে জোর করা হয়। বেলাগাভির এসপি ভীমশঙ্কর গুলেডা জানিয়েছেন মহিলা তার অভিযোগ পত্রে বলেছেন, রফিক তাকে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করে, অতঃপর ব্ল্যাকমেল করে এবং ধর্মান্তরিত হওয়ার জন্য চাপ দেয় এবং তার বাড়িতে স্ত্রীর সামনে ধর্ষণ করে।
মহিলার অভিযোগের ভিত্তিতে সাতজনের বিরুদ্ধে কর্ণাটকের সৌন্দাত্তিতে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে কর্ণাটক প্রোটেকশন অফ রাইট টু রিলিজিয়ন অ্যাক্ট, আইটি আইনের প্রাসঙ্গিক ধারা, এসসি/এসটি অ্যাক্ট, এবং ভারতীয় দণ্ডবিধির অধীনে ধর্ষণ, অপহরণ, অন্যায়ভাবে আটকে রাখা এবং ফৌজদারি ভয় দেখানোর অভিযোগ রয়েছে।।
আরও পড়ুনরাজস্থান : ধর্ষণের অভিযোগের জবানবন্দি দিতে আসা মহিলাকে বিবস্ত্র হওয়ার নির্দেশ ম্যাজিস্ট্রেটের


More Stories
ভারতের জিততে চাই ২২৬ রান
জন্মদিনে সোনার মেয়ে লাভলিনার সাফল্য
সেলিংয়ে ঐতিহাসিক রুপো