Home » রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দ মহারাজ

রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দ মহারাজ

সময় কলকাতা ডেস্ক, ২৪ এপ্রিলঃ রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন প্রেসিডেন্ট হলেন শ্রীমৎ স্বামী গৌতমানন্দ মহারাজ। মিশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। এবার তাঁকে নির্বাচিত করা হল রামকৃষ্ণ মঠ ও মিশনের নয়া অধ্যক্ষ হিসেবে। গত ২৭ মার্চ প্রয়াত হন স্বামী স্মরণানন্দজি মহারাজ। তারপর থেকেই  ট্রাস্টিদের মধ্যে বর্ষীয়ান গৌতমানন্দকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। বুধবার মঠের ট্রাস্টি বোর্ড ও মিশনের পরিচালন সমিতির বৈঠকে মঠের তরফে প্রেসিডেন্ট হিসেবে স্বামী গৌতমানন্দজি নাম ঘোষণা করা হয়। গৌতমননন্দজি রামকৃষ্ণ মঠ ও মিশনের সপ্তদশতম প্রেসিডেন্ট। এদিকে স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ ও স্বামী দিব্যানন্দজি মহারাজকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে বৈঠকে।

আরও পড়ুন  SSC Recruitment Case: বাতিল ২০১৬-র গোটা প্যানেল, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার

রামকৃষ্ণ মিশন সূত্রে খবর, স্বামী গৌতমানন্দজি ১৯৫১ সালে রামকৃষ্ণ মঠ ও মিশনে যোগ দেন। তিনি ছিলেন তামিলনাড়ুর(Tamil Nadu) বাসিন্দা। দিল্লির রামকৃষ্ণ মিশনে যোগ দিয়ে শুরু হয় সন্ন্যাস জীবন। স্বামী জ্যোতিশ্বরানন্দজি মহারাজের শিষ্য হিসেবে শুরু মিশনের জীবন। এর পর দেশের বিভিন্ন প্রান্তে রামকৃষ্ণ মঠ ও মিশনের হয়ে কাজ করে গিয়েছেন। স্বামী গৌতমানন্দজি  আধ্যাত্মিক প্রশিক্ষণ নেন স্বামী রঙ্গনাথানন্দজির কাছে। ১৯৬৬ সালে মঠের দশম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজির কাছে সন্ন্যাস দীক্ষা নেন তিনি।

দীর্ঘদিন অরুণাচল প্রদেশ ও মধ্যপ্রদেশে গ্রামীণ আদিবাসী জনসাধারণের মধ্যে শিক্ষা প্রসারের কাজ করেছেন। ১৯৯০ সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের ট্রাস্টি হিসাবে নির্বাচিত হন। ১৯৯৫ সালে চেন্নাই মঠের প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। দেশে বহু ত্রাণকার্যে অংশ নিয়েছেন তিনি। দেশ ও বিদেশে বহু জায়গায় তাঁর বক্তৃতা ভারতের আধ্যাত্মিকতা ও বেদান্ত দর্শনের বিষয়ে আগ্রহ সৃষ্টি করেছে।  

আরও পড়ুন   OPTICAL ILLUSION: মাত্র ১ শতাংশ জিনিয়াস পেরেছেন নিচের ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

#RamakrishnaMathandMission

#swamigautamanandajimaharaj

#Latestbengalinews

About Post Author