Home » আলু দিয়ে মাংসের পাতলা ঝোলে একঘেয়েমি? স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাসুন্দি মটন

আলু দিয়ে মাংসের পাতলা ঝোলে একঘেয়েমি? স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাসুন্দি মটন

সময় কলকাতা ডেস্ক, ২৫ এপ্রিলঃ রোজের পাতে খাসির ঝোল আর কষা মোটেই ভালো লাগে না। খাসির মাংসের নতুন রেসিপির খোঁজ করেন সকলেই। তাই স্বাদ বদলাতে এবার বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন কাসুন্দি মটন। কাসুন্দি আর মটনের মেলবন্ধনে তৈরি এই কাসুন্দি মটন চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই। রান্নাঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন কাসুন্দি মটন। কাসুন্দি মটন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-   

আরও পড়ুন   SSC Chairmanঃ ‘ অযোগ্যদের তালিকা ও রোল নম্বর আগেই হলফনামা আকারে পেশ করা হয়েছিল’, দাবি SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের

উপকরণ
খাসির মাংস-৫০০ গ্রাম
কাজু বাদাম- ১০ টি
হলুদ গুঁড়ো-আধ চা চামচ
চেরা কাঁচা লঙ্কা-৫টি
লঙ্কা গুঁড়ো-এক চা চামচ
পোস্ত-৫০ গ্রাম
কাসুন্দি-আধ কাপ
নুন-স্বাদ মতো
চিনি-আধ চা চামচ
সর্ষের তেল- পরিমাণ মতো


প্রণালী
একটি বাটিতে প্রথমে খাসির মাংস নিয়ে তাতে টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিন। এবার চেরা কাঁচালঙ্কা আর পোস্ত একসঙ্গে বেটে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে ম্যারিনেট করা মাংস দিয়ে খানিক নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিন। মিনিট দশেক পর ঢাকা খুলে পোস্ত বাটা দিয়ে কষাতে থাকুন। এরপর মাংস সেদ্ধ হয়ে এলে স্বাদ মতো নুন, চিনি, চেরা কাঁচালঙ্কা আর কাসুন্দি দিয়ে কষাতে থাকুন। এবার মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে উপর থেকে কাজুবাদাম আর সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। রুটি বা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন কাসুন্দি মটন।

আরও পড়ুন   বাড়ছে রাজ্যের তাপমাত্রা, তীব্র দাবদাহের মধ্যে নিজেকে সুস্থ থাকতে খাবারের তালিকায় যোগ করুন পুদিনার রায়তা

#কাসুন্দিমটন

#Latestbengalinews

#Bengalirecipe

About Post Author