2024 Loksabha Elections সানী রায়,সময় কলকাতা, ২৬ এপ্রিল : উত্তরবঙ্গে ভোটপর্ব কাটে নি। দেশে ৮৮ টি কেন্দ্রে লোকসভা ভোটের মধ্যে ভারতীয় জনতা পার্টির জোটসঙ্গী জিএনএলএফের এক নেতার গাড়ি আটক। বাজেয়াপ্ত হল বিপুল অর্থ।কার্শিয়াংয়ে ওঠার পথে রোহিনী গেটে আটক করা হল জিএনএলএফ নেতা নিমা লামার গাড়ি। নির্বাচন কমিশনের কর্মীরাই গাড়িটিকে আটক করেন।
সূত্রের খবর গাড়িতে প্রচুর নগদ টাকা নিয়ে যাওয়ার খবর পেয়েই তাঁর গাড়ি আটক করা হয়। তাঁর গাড়ি থেকে সেই টাকা উদ্ধারও হয়েছে বলে জানা গিয়েছে। নিমা লামা লংভিউ চা বাগানের জিএনএলএফ নেতা বলে পরিচিত। জিএনএলএফ বিজেপির জোটসঙ্গী। ফলে এই টাকা নির্বাচনে খরচ করার উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য বুধবার বিজেপির নেতা অরুণ প্রধানকে ১০ লক্ষ টাকা সহ গ্রেপ্তার করে পুলবাজার থানার পুলিশ। তারপরই ফের বিজেপির জোটসঙ্গীর গাড়ি থেকে টাকা উদ্ধারের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।।


More Stories
ব্রাজিলের জনবহুল এলাকায় আচমকাই ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, পাইলট-সহ বিমানের ৬২ জন যাত্রীর মৃত্যু
অধীর চৌধুরী নিজে ডুবলেন, ইন্ডিয়া জোটকে ডোবালেন, বাঁচালেন এনডিএ ও বঙ্গ বিজেপিকে
INDIA Alliance: সরকার গঠন নয়, আপাতত ঐক্যবদ্ধ বিরোধী হিসাবেই সংসদে বসতে চায় ইন্ডিয়া জোট