পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা,২৬ এপ্রিল : 2024 loksabha Elections শুক্রবার ভারতজুড়ে দ্বিতীয় দফার ভোট ৮৮ টি লোকসভা কেন্দ্রে। সবার চোখ কেরালার ওয়েনাড়ে। ওয়েনাড়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর মুখ করে লড়তে থাকা বিজেপি ও এনডিএ জোটের বিরুদ্ধে অন্যতম প্রধান মুখ রাহুল গান্ধী কি ওয়ানাড়ে জিততে পারবেন? কী বলছে সমীকরণ ?
রাহুল গান্ধী ২০১৯ সালে ওয়েনাড় লোকসভা কেন্দ্রে ৭ লক্ষ ৬ হাজারের বেশি ভোট পেয়ে ৪ লক্ষ ৩১ হাজার ভোটে নিকটতম এলডিএফ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেন। এবার তার প্রতিদ্বন্দ্বীরা কতটা লড়াই দেবেন সেটাই দেখার, যদিও এবার কেকওয়াক হবে না রাহুল গান্ধীর লড়াই। ওয়েনাড়ে প্রতিদ্বন্দ্বিতা মূলত ত্রিমুখী। এখানে রাহুল গান্ধীর বিরুদ্ধে রয়েছেন সিপিআই দলের অ্যানি রাজা, সিপিআই আবার এনডিএ-র বিরুদ্ধে জোটবদ্ধ ইন্ডিয়া যদি জোটের সঙ্গী কংগ্রেসের। বিজেপি আবার এখানে টিকিট দিয়েছে কেরালা বিজেপি রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন-কে।
একথা প্রথমে উল্লেখ করা দরকার, লড়াইটা টাফ কারণ এবার ওয়েনাড়ে রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বীরা একেবারে হেলাফেলা করার মত নাম নয়।অ্যানি রাজা সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী। কেরালার মুখ্যমন্ত্রী ও সিপিআই নেতা পিনারাই বিজয়ান গত কয়েক মাসে রাহুল গান্ধীর বিরুদ্ধে সরব হয়েছেন। তার মতে রাহুল গান্ধী সিরিয়াস নন এবং অপরিণত রাজনৈতিক নেতা।তবুও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ওয়ানাড়ে রাহুল গান্ধীর জয় অন্তত গতবারের পরিসংখানের নিরিখে দেখলে অনেকটাই নিশ্চিত। কেরলে গতবারও ইউডিএফ জোট কুড়িটির মধ্যে উনিশটি আসনেই জয়ী হয়েছিল। এর মধ্যে কংগ্রেসই পেয়েছিল ১৫ টি আসন।
ওয়ানাড় লোকসভা আসন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাহুল গান্ধী আমেথি লোকসভা কেন্দ্রে লড়বেন কিনা তা স্থির না হওয়ায়। এখনও পর্যন্ত রায়বেরেলি এবং আমেথি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি কংগ্রেস। রায়বেরেলি কেন্দ্রে গতবার বিজয়ী হয়েছিলেন সোনিয়া গান্ধী। অন্যদিকে, আমেথি কেন্দ্রে গতবার স্মৃতি ইরানীর কাছে হার মানতে হয়েছিল রাহুল গান্ধীকে। বিজেপি নেতা ও রাহুল- প্রতিদ্বন্দ্বী সুরেন্দ্রন মনে করিয়ে দিয়েছেন বিষয়টি। সুরেন্দ্রন দাবী করেছেন, ওয়ানাড়ে রাহুল গান্ধীর ভাগ্য ২০১৯ সালে আমেথি কেন্দ্রের মত হবে। কেরালাতে ২০১৯ সালে সবচেয়ে বেশি ভোটের মার্জিনে জয়ী হওয়া রাহুল গান্ধীকে তাঁর পুরোনো কেন্দ্রে বিপক্ষের প্রার্থীদের তর্জন গর্জনের মধ্যে দিয়েই শুক্রবার ভোটের ভাগ্য পরীক্ষায় নামতে হচ্ছে ।।
#2024loksabha lElections
আরও পড়ুন বালুরঘাটে সুকান্ত বিপ্লব : শেষ হাসি কার?


More Stories
ব্রাজিলের জনবহুল এলাকায় আচমকাই ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, পাইলট-সহ বিমানের ৬২ জন যাত্রীর মৃত্যু
অধীর চৌধুরী নিজে ডুবলেন, ইন্ডিয়া জোটকে ডোবালেন, বাঁচালেন এনডিএ ও বঙ্গ বিজেপিকে
INDIA Alliance: সরকার গঠন নয়, আপাতত ঐক্যবদ্ধ বিরোধী হিসাবেই সংসদে বসতে চায় ইন্ডিয়া জোট