Home » Taiwan Earthquakes: ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান, আতঙ্কিত স্থানীয়রা

Taiwan Earthquakes: ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান, আতঙ্কিত স্থানীয়রা

সময় কলকাতা ডেস্ক, ২৭ এপ্রিলঃ ফের ভয়াবহ জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১। শনিবার মধ্য রাতে তাইওয়ানের পূর্বে অবস্থিত হুয়ালিনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। মধ্য রাতে ঘুমের মধ্যে ভূমিকম্প অনুভূত হওয়ায় হাজার হাজার মানুষ আতঙ্কে পথে বেরিয়ে আসেন। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তাইওয়ানের রাজধানী তাইপেই অবধিও ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে ফিলিপিন্স সাগরের ২৪.৯ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল বলে জানা গিয়েছে। প্রথম ভূমিকম্পের আধ ঘণ্টা পরেই দ্বিতীয় ভূমিকম্প হয়। সেইসময় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। ভয়াবহ কম্পন অনুভূত হয় হুয়ালিন, ইলান, নানতুও, হশিনচু, তাইচুং, তাওউয়ান ও নিউ তাইপেই-তে। দ্বিতীয় কম্পনটির উৎস ছিল হুয়ালিন উপকূল সাগরের ১৮.৯ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন   কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ভ্যাপসা গরমে ক্রমশ বাড়ছে অস্বস্তি

তবে, এদিন পরপর দুবার ভূমিকম্পের জেরে এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। তবে জোরাল ভূমিকম্প হওয়ায় একাধিক জায়গায় বাড়িঘরে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। প্রসঙ্গত, চলতি মাসের ৩ তারিখেই ভয়ঙ্কর ভূমিকম্প হয় তাইওয়ানে। রিখটার স্কেলে সেইসময় কম্পনের মাত্রা ছিল ৭.২। বিগত ২৫ বছরে সবথেকে শক্তিশালী ভূমিকম্প ছিল এটি। ভূমিকম্পেএ জেরে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছিল। হাজার হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর থেকে এখনও পর্যন্ত তাইওয়ানে ১ হাজারেও বেশি আফটার শক অনুভূত হয়েছে।

এর আগে গত ৩ এপ্রিল শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ানের পূর্ব উপকূল। ওই সময় ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৪। ভূমিকম্পে ১৪ জন মারা যান। আহতের সংখ্যা ছিল সাতশোর বেশি। ভয়াবহ সেই ভূমিকম্পের কারণে বড়সড় ক্ষয়ক্ষতি হয়। রাতভর চলে আফটার শক। ধস নেমে আটকে পড়েছিল অনেক রাস্তা।

#TaiwanEarthquakes

About Post Author