সময় কলকাতা ডেস্ক, ২৮ এপ্রিল ২০২৪ : 2024 IPL গ্ৰুপ লিগ শেষ পর্যায়ে, গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে। ধীরে ধীরে চিত্র স্পষ্ট হচ্ছে কোন চার দল প্লে অফে খেলার যোগ্যতামান অর্জন করবে। ৯-১০ টি করে ম্যাচ খেলে ফেলেছে এবারের প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলি। প্রশ্ন, প্লে- অফে যাবে কারা ?
দেখে নেওয়া যাক শনিবার,২৭ এপ্রিল পর্যন্ত কে প্লে অফে যাওয়ার জন্য কোনখানে দাঁড়িয়ে রয়েছে? কার সম্ভাবনা কতটা?
রাজস্থান রয়্যালস :
বর্তমান পয়েন্ট : ১৬
যোগ্যতামানের সম্ভাব্য পয়েন্ট :১৬
জয়ের প্রয়োজন : ০
ম্যাচ বাকি রয়েছে :৫
কলকাতা নাইট রাইডার্স
বর্তমান পয়েন্ট : ১০
যোগ্যতামানের সম্ভাব্য পয়েন্ট : ১৬
জয়ের প্রয়োজন :৩
ম্যাচ বাকি রয়েছে :৫
সানরাইজার্স হায়দ্রাবাদ
বর্তমান পয়েন্ট : ১০
যোগ্যতামানের সম্ভাব্য পয়েন্ট :১৬
জয়ের প্রয়োজন :৩
ম্যাচ বাকি রয়েছে :৬
লখনউ সুপার জায়েন্টস
বর্তমান পয়েন্ট : ১০
যোগ্যতামানের সম্ভাব্য পয়েন্ট : ১৬
জয়ের প্রয়োজন : ৩
ম্যাচ বাকি রয়েছে : ৫
দিল্লি ক্যাপিটালস
বর্তমান পয়েন্ট : ১০
যোগ্যতামানের সম্ভাব্য পয়েন্ট :১৬
জয়ের প্রয়োজন : ৩
ম্যাচ বাকি রয়েছে :৪
চেন্নাই সুপার কিংস
বর্তমান পয়েন্ট : ৮
যোগ্যতামানের সম্ভাব্য পয়েন্ট :১৬
জয়ের প্রয়োজন :৪
ম্যাচ বাকি রয়েছে :৬
গুজরাট টাইটান্স
বর্তমান পয়েন্ট : ৮
যোগ্যতামানের সম্ভাব্য পয়েন্ট :১৬
জয়ের প্রয়োজন :৪
ম্যাচ বাকি রয়েছে :৫
পাঞ্জাব কিংস
বর্তমান পয়েন্ট :৬
যোগ্যতামানের সম্ভাব্য পয়েন্ট : ১৬
জয়ের প্রয়োজন :৫
ম্যাচ বাকি রয়েছে :৫
মুম্বাই ইন্ডিয়ান্স
বর্তমান পয়েন্ট : ৬
যোগ্যতামানের সম্ভাব্য পয়েন্ট :১৬
জয়ের প্রয়োজন :৫
ম্যাচ বাকি রয়েছে :৫
রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু
বর্তমান পয়েন্ট : ৪
যোগ্যতামানের সম্ভাব্য পয়েন্ট :১৬
জয়ের প্রয়োজন :৬
ম্যাচ বাকি রয়েছে :৫
প্লে- অফে যাবে কারা?
অঙ্ক থেকে পরিষ্কার রাজস্থান রয়্যালস কার্যত প্লে অফে উঠে বসে আছে এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সম্ভাবনা কার্যত এবারের আইপিএলে শেষ। মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংয়ের সম্ভাবনা থাকলেও তা ক্ষীণ। ফলে প্লে অফে যাওয়ার দৌড়ে লড়াই এখন রাজস্থান রয়্যালস কে বাদ দিলে মূলত ছয়টি দলের মধ্যে। এদের মধ্যে কলকাতা ও হায়দ্রাবাদ বেশ ভালো জায়গায় রয়েছে। লখনউএর লড়াই চেন্নাইয়ের সঙ্গে পয়েন্টের বিচারে দিল্লি ক্যাপিটালস চেন্নাই বা গুজরাটের চেয়ে এগিয়ে থাকলেও দিল্লি বা গুজরাটের চেয়ে চেন্নাইয়ের সম্ভাবনা বেশি হওয়ার কারণ তাদের নেট রান রেট।অর্থাৎ এই মুহূর্তে প্লে-অফে যাওয়ার দৌড়ে সম্ভাব্য প্রথম চারটি দলের নাম বলতে গেলে সম্ভাবনার বিচারে পাঁচটি দলের নাম উল্লেখ করতে হয়।দলগুলি হল -রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই বা লখনউ।
বাজির দৌড়ে, 2024 IPL ট্রফি পাওয়ার লক্ষ্যেও এগোচ্ছে মূলত এই পাঁচটি দল। ডাফাবেট এবং বাজির সমীকরণ অনুযায়ী এই মুহূর্তে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা মাথায় রেখে দলগুলির শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। দ্বিতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। চতুর্থ স্থানে রয়েছে লখনউ সুপার জায়েন্টস। পঞ্চম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। বাজির পাল্লায়, পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকলেও ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সপ্তম স্থান দিল্লির, অষ্টম স্থানে রয়েছে গুজরাট। বেঙ্গালুরু ও পাঞ্জাবের সম্ভাবনা কে ডাফাবেট অনুযায়ী একেবারেই তলানিতে।।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে