সময় কলকাতা ডেস্ক,২৯ এপ্রিল : পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। বাড়ি ফেরা হয় নি। ছত্রিশগড়ের বেমেতারা জেলায় একটি মালবাহী যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৯ জন। গুরুতর আহত ২৩ জন। সোমবার বারমুলা জেলা পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রায়পুর এইমস-এ ভর্তি করা হয়েছে।
যারা নিহত হয়েছেন তাঁদের অধিকাংশ রবিবার রাতে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার সময় কাঠিয়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ৫ জন মহিলা ও তিনজন শিশু।।


More Stories
স্বাধীনতার রক্তঝরা দিন ও বারাসাতের সুবর্ণপত্তনের সংগ্রামী ইতিহাস
ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা ও অবদান
মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে উত্তরাখণ্ডে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়