Home » Lok Sabha Election: সুরাটের পর ইন্ডোরে ধাক্কা কংগ্রেসের, মনোনয়ন প্রত্যাহার কংগ্রেস প্রার্থীর

Lok Sabha Election: সুরাটের পর ইন্ডোরে ধাক্কা কংগ্রেসের, মনোনয়ন প্রত্যাহার কংগ্রেস প্রার্থীর

সময় কলকাতা ডেস্ক, ২৯ এপ্রিল: লোকসভা নির্বাচনে প্রথম দুই দফার ভোটগ্রহণ শেষ। তৃতীয় দফার ভোটগ্রহণের আগে ফের ধাক্কা কংগ্রেস শিবিরে। শিবির বদল করে বিজেপিতে যোগ দিলেন ইন্ডোরের কংগ্রেস প্রার্থী। তাকে বিজেপিতে স্বাগত জানিয়েছেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা তথা মন্ত্রী কৈলাস বিজয়বর্গী। দিন কয়েক আগে গুজরাটের সুরাটের কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। পরে বাকি প্রার্থীরাও মনোনয়ন প্রত্যাহার করে নিলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ওই কেন্দ্রে জয়ী হয় বিজেপি।  

আরও পড়ুন: কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ভ্যাপসা গরমে ক্রমশ বাড়ছে অস্বস্তি

আগামী ১৩ মে নির্বাচন রয়েছে মধ্যপ্রদেশের ইন্ডোর লোকসভা কেন্দ্রে। তার কয়েক দিন আগেই দলকে বেকায়দায় ফেলে মনোনয়ন প্রত্যাহার করলেন কংগ্রেস প্রার্থী অক্ষয়কান্তি বাম্ব। মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় ‘এক্স (সাবেক টুইটার)’ হ্যান্ডলে অক্ষয়কান্তিকে স্বাগত জানিয়েছেন।তিনি লিখেছেন, ‘‘ইন্ডোরের কংগ্রেস প্রার্থী অক্ষয়কান্তি বাম্বকে বিজেপিতে স্বাগত।’’ যদিও মনোনয়ন প্রত্যাহার নিয়ে কোনও মন্তব্য করেননি অক্ষয়কান্তি বাম্বে।

আরও পড়ুন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস ধর

জানা গিয়েছে, মধ্যপ্রদেশে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়তে চেয়েছিলেন অক্ষয়। তখন তাকে টিকিট দেয়নি হাত শিবির। তবে লোকসভা নির্বাচনে তাকে প্রার্থী করে দল। মার্চ মাসের শেষদিকে তার নাম ঘোষণা করা হয়। নির্ধারিত সময়সীমার মধ্যে কংগ্রেসের প্রতীকে মনোনয়ন জমা দেন অক্ষয়। তাঁর মনোনয়ন গৃহীতও হয়। ইন্দোর কেন্দ্রে বিজেপির প্রার্থী তথা বিদায়ী সাংসদ শঙ্কর লালওয়ানির বিরুদ্ধে তিনি প্রার্থী হয়েছিলেন তিনি। তবে নির্বাচনের ১৫ দিন আগে ইউ টার্ন নেওয়ায় চরম অস্বস্তিতে পড়তে হয়েছে তার দলকে। সংশ্লিষ্ট মহলের ধারণা এই ঘটনা, মধ্যপ্রদেশে কংগ্রেস শিবিরের অভ্যন্তরীণ কলহকে আবার সামনে নিয়ে এসেছে। অক্ষয় সরে দাঁড়ানোয় সুরাটের পর এই কেন্দ্রেও  কি বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হবে বিজেপি? 

About Post Author