সময় কলকাতা ডেস্ক, ৩০ এপ্রিল : IPL 2024 কলকাতা প্লে-অফে যাওয়ার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল সোমবার ঘরের মাঠে।
সোমবার দিল্লি ক্যাপিটালসকে হারাতে বেগ পেতে হল না কেকেআর-কে । কলকাতা নাইট রাইডার্স প্লে-অফে যাওয়ার লক্ষ্যের আরও কাছে পৌঁছে গেল। জয় এল ৭ উইকেটে।
টসে জিতে ব্যাট নিয়ে শুরুতেই বিপাকে পড়ে যায় দিল্লি। সবচেয়ে বড় ধাক্কা আসে তৃতীয় ওভারে। ফ্রেসার ম্যাকগার্ক ফিরে যান ১২ রান করে। ফ্রেসার রান পেলেই দিল্লি জিতছে, ফ্রেসার আউট হলেই দিল্লি ইনিংস লন্ডভন্ড হয়ে যাচ্ছে। এদিন ফ্রেসার আউট হতে কেউ হাল ধরতে পারেন নি।তবুও পাওয়ার প্লে তে চেষ্টা করছিলেন অভিষেক পোড়েল এবং ঋষভ পন্থ। ৬ ওভারে দিল্লির রান ছিল তিন উইকেট ৬৭। অতঃপর শুরু হয় বরুণ চক্রবর্তীর ভেলকি। পরবর্তী ৯ ওভারে ৪৫ রানে ৫ উইকেট খোয়ায় দিল্লি। পন্থ ও স্টাবসকে আউট করে দিল্লির বড় রানের আশা খতম করে দেন বরুণ চক্রবর্তী।শেষদিকে কুলদীপ যাদবের ২৬ বলে অপরাজিত ৩৫ দিল্লির স্কোর ১৫০ পার করে দেয়। ১৫৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ১৬.৩ ওভারে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স। অল্প রানের পুঁজি নিয়ে ক্যাচ ফেলে আর মিস ফিল্ডিং করে আরও ডোবে দিল্লি। ফিলিপ সল্টকে উইলিয়ামস ফস্কালেন ১৫ রানে। সল্ট কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে ৩৩ বলে ৬৮ রান করে কলকাতাকে একাই জয়ের দোরগোড়ায় নিয়ে চলে যান। দিল্লির বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল ছাড়া কেউ দাগ কাটতে পারেন নি। এই ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বরুন চক্রবর্তী। কলকাতা প্লে-অফে যাওয়ার আরও কাছে গেলেও দুশ্চিন্তা বাড়াচ্ছেন মিচেল স্টার্ক। এদিনও লাগাতার চার ছয় দিলেন।
সোমবারের ম্যাচ জেতায় কলকাতা নাইট রাইডার্স এর পয়েন্ট বেড়ে হল ১২। দিল্লি থেকে গেল ১০ পয়েন্টে। লিগ পয়েন্ট টেবিলে দলগুলির যা অবস্থান সেখানে রাজস্থান রয়্যালস কার্যত শেষ চারে পৌঁছে গিয়েছে। প্লে-অফ পর্বের বাকি তিনটি স্থানের জন্য মূল দাবিদার এখন মূলত চারটি দল। কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই ও লখনউ অন্য পাঁচটি দলের তুলনায় বেশ কিছুটা এগিয়ে। এখন দেখার কারা বাজিমাত করে প্লে-অফ রাউন্ডে পৌঁছাতে পারে।।
আরও পড়ুন T20 World Cup 2024: দল ঘোষণা হল টি-টোয়েন্টি বিশ্বকাপের, কারা সুযোগ পেলেন? প্রাধান্য পেল আইপিএল?


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে