Home » টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতীয় দল থেকে কি বাদ পড়বেন হার্দিক? পান্ডিয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে জয় শাহের সঙ্গে আলোচনায় বসছেন নির্বাচকরা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতীয় দল থেকে কি বাদ পড়বেন হার্দিক? পান্ডিয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে জয় শাহের সঙ্গে আলোচনায় বসছেন নির্বাচকরা

সময় কলকাতা ডেস্ক,৩০ এপ্রিল : হার্দিক পান্ডিয়া কি সাদা বলের ক্রিকেটে ভারতীয় দল থেকে নিজের জায়গা হারাতে চলেছেন? আদৌ কি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাবেন হার্দিক পান্ডিয়া? নাকি বাদ পড়বেন হার্দিক?

হার্দিক পান্ডিয়া কে নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছেন  জাতীয় নির্বাচকরা। তাঁরা এনিয়ে মঙ্গলবার দেখা করবেন জয় শাহের সঙ্গে। অজিত আগারকারের নেতৃত্বে বিসিসিআই নির্বাচকমণ্ডলী মঙ্গলবাড়ী চূড়ান্ত দল  স্থির করার বিষয়ে বিসিসিআই সেক্রেটারি জয় শাহের সঙ্গে দেখা করছেন। মঙ্গলবার চূড়ান্ত দল নির্বাচিত হয়ে গেলেও দলের আনুষ্ঠানিক ঘোষণা হবে সম্ভবত বুধবার। তবে ভারতীয় দলে হার্দিক পান্ডিয়ার স্থান পাওয়া এখন একটি প্রশ্নচিহ্ন বলেই মনে করা হচ্ছে যার কারণে জাতীয় নির্বাচকরা জয় শাহের সঙ্গে কথা বলবেন। উল্লেখ্য, এবারের আইপিএলে  হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স  শোচনীয়। ব্যাটিং গড় ২৪ আর বল হাতে ৯ ম্যাচে চার উইকেট। ওভারপ্রতি বারো রান করে দিচ্ছেন তিনি।

অপর একটি বিষয় নিয়েও তারা সিদ্ধান্ত নিতে চলেছেন। দ্বিতীয় উইকেটরক্ষক কে হবেন সিদ্ধান্তটিও সুতোয় ঝুলছে। এখানে লড়াই রয়েছে সঞ্জু স্যামসান ও এল রাহুলের মধ্যে। দুজনেই এবার আইপিএল  মরশুমে দারুন সফল। রাহুল করেছেন ৩৭৮ রান। সঞ্জু করেছেন ৩৮৫ রান। তবে স্ট্রাইক রেটের দিক থেকে অনেকটাই এগিয়ে আছেন সঞ্জু। তাঁর স্ট্রাইক রেট ১৬১র কাছাকাছি। অন্যদিকে, রাহুলের স্ট্রাইক রেট ১৪৪। রাহুল প্রথাগত ও চিরাচরিত ঘরানার খেলোয়াড়, নির্বাচকদের একাংশের মতে  তিনি টি-টোয়েন্টি ফরমেটের সঙ্গে সঠিকভাবে খাপ খান না। সঞ্জু স্যামসন আবার আইপিএলে ধারাবাহিকভাবেই সফল। বিগ হিট নিতে পারেন। তবে সঞ্জুর বিপক্ষে যাচ্ছে তার টি-টোয়েন্টি  ক্রিকেটে  খারাপ ব্যাটিং গড়। নির্বাচকদের অন্য অংশের মতে, আমেরিকা মহাদেশের পিচে বেশি সফল হবেন রাহুল এবং আইপিএলের সাফল্য দেখে  রাহুলের চেয়ে সঞ্জুকে প্রাধান্য দেওয়া সমীচীন হবে না। অন্য কারও কথা ভাবা যাচ্ছে না দ্বিতীয় উইকেট রক্ষক হিসাবে কারণ জিতেশ শর্মা খুব খারাপ ধর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন আর ধ্রুব জুরেল সেভাবে সুযোগই পাচ্ছেন না।

হার্দিক পান্ডিয়া এবং দ্বিতীয় উইকেট রক্ষকের বিষয় ছাড়া অভিজ্ঞ পেস্ট বোলার  সন্দীপ শর্মাকে নিয়ে আলোচনা হতে পারে। সামির অনুপস্থিতিতে বুমরাহের পাশাপাশি এবারের আইপিএলে ভারতীয় পেসারদের মধ্যে একমাত্র ধারাবাহিক সন্দীপ শর্মা। তাঁর ওভার প্রতি প্রদত্ত রান বা ইকোনমি রেট ও তাঁকে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ এনে দিতে পারে। তবে সূত্রের খবর, জোর চৰ্চা এখন হার্দিককে নিয়েই। এখন প্রশ্ন, বিশ্বকাপ দল থেকে কি বাদ পড়বেন হার্দিক?

About Post Author