স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে জয় পেল বরুসিয়া ডর্টমুন্ড। প্যারিস সাঁ জাঁকে নিজেদের ঘরের মাঠে ১-০ গোলে হারিয়ে দিল তারা। ম্যাচের একমাত্র গোলটি করেন নিকোলাস ফুলক্রগ।

সিগনাল ইদুনা পার্কে মঙ্গলবার দাপট বেশি ছিল কিলিয়ান এমবাপ্পেদের। মোট ৫৮ শতাংশ বল নিজেদের দখলে রেখে ম্যাচ শেষ করে প্যারিসের ক্লাবটি। কিন্তু এদিন কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি লুই এনরিকের দল। কিলিয়ান এমবাপ্পে, ওসুমানে ডেম্বলেরা গোলের সুযোগগুলি কাজে লাগাতে পারলে বড় ব্যবধানে জিততেই পারত তারা। হাকিমি ও এমবাপ্পের শট পোস্টে লেগেও ফেরে। তবে শুধু পিএসজি নয়, গোলের সুযোগ নষ্ট করেছে ডর্টমুন্ডও। দিনের সহজতম সুযোগটি নষ্ট করেন প্রাক্তন বায়ার্ন ও ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলার মার্সেল সাবিৎজার। তবে এই ম্যাচে সবাইকে ছাপিয়ে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে যোগ দেওয়া জেডন স্যাঞ্চো। গোটা ম্যাচে দাপিয়ে ফুটবল খেলেন ব্রিটিশ উইঙ্গার। একটা সময় এই ক্লাব থেকেই পেশাদারী ফুটবলে উত্থান হয় তার। তারপর ২০২১ সালে ডর্টমুন্ড ছেড়ে তিনি যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তিন বছরেও ম্যানচেস্টারের ক্লাবে থিতু হতে পারেননি। ক্লাবের বর্তমান কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে দূরত্ব বাড়ে স্যাঞ্চোর এবারের শীতকালীন দলবদলে জার্মান ক্লাবটি তাঁকে ইউনাইটেড থেকে ধারে নিয়ে আসে। পুরনো ক্লাবে ফিরে তিনি প্রমাণ করলেন তিনি ফুরিয়ে যান নি। পিএসজির ফুটবলারদের তিনি চাপে রাখলেন। সেই চাপের সুযোগ নিয়ে ৩৬ মিনিটে দলকে এগিয়ে দিয়েছিলেন নিকোলাস ফুলক্রগ। সেই গোল আর পরিশোধ করতে পারেনি পিএসজি।
Dortmund take a lead to Paris! ⚫????#UCL pic.twitter.com/3pooJb9nrz
— UEFA Champions League (@ChampionsLeague) May 1, 2024
প্রথম পর্বে হারলেও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠার ব্যাপারে এখনও এগিয়ে ফ্রান্সের ক্লাবই। কারণ ফিরতি পর্বের খেলায় ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে তারা মুখোমুখি হবে জার্মান ক্লাবের। সেখানে দুই গোলের ব্যবধানে জিতলে ওয়েম্বলির টিকিট নিশ্চিত হয়ে যাবে পিএসজির। অন্যদিকে প্রায়একদশক পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পৌঁছতে সেই ম্যাচে ড্র করলেই চলবে বরুসিয়া ডর্টমুন্ডকে।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে