স্পোর্টস ডেস্ক, সময় কলকতা, ১ মে: আগামী জুন মাসে শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। দেশগুলির কাছে দল ঘোষণার শেষদিন ছিল ১ মে। শেষ দিনেই নিজেদের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। ১৫ সদস্যের তালিকা প্রকাশ করল সে দেশের ক্রিকেট বোর্ড। দলে রয়েছে একাধিক চমক। কয়েকজন তরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছেন। আবার চলতি আইপিএলে তাক লাগানো ব্যাটারকে রাখা হয়নি দলে। বিশ্বকাপের দলে সুযোগ পাননি প্রাক্তন অধিনায়কও।

আরও পড়ুন: India T20 World Cup Squad: বিশ্বকাপের ভারতীয় দল ঘোষণা বোর্ডের, বাদ অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার
চলতি আইপিএলের আবিষ্কার বলা হচ্ছে তাকে। তবে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের তিনি পরিচিত মুখ। তাণ্ডবে ব্যাটিং করে বোলারদের রাতের ঘুম কেড়ে নিতে পারেন। তিনি জ্যাক ফ্রেজার ম্যাকগুর্ক। চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালের হয়ে অনবদ্য ব্যাটিং করছেন। ২ টি ম্যাচে মাত্র ১৫ বলে করে ফেলেছেন অর্ধশতরান। ম্যাকগুর্ককে রুখতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে বোলারদের। ক্রিকেট মহলের একাংশের আশা ছিল অনায়াসে তিনি দেশের হয়ে বিশ্বকাপের দলে জায়গা করে নেবেন। কিন্তু দলগঠনের ক্ষেত্রে আইপিএলকে প্রাধান্যই দিল না অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। পাশাপাশি প্রত্যাশা মত দল থেকে বাদ দেওয়া হয়েছে প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথকে। তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার মেলবন্ধনে দল বাছাই করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যনির্বাচক জর্জ বেইলি। ওয়েস্ট ইন্ডিজের মাঠের চরিত্রের কথা বিবেচনা করে দল ঘোষণা করা হয়েছে বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। দল নির্বাচনের পর সাক্ষাতকারে বেইলি জানিয়েছেন,”বিশ্বকাপে খেলা অনেক ক্রিকেটার রয়েছে এই দলে। ওয়েস্ট ইন্ডিজ়ের মাঠের চরিত্র এবং বিপক্ষ দলগুলির কথা বিবেচনা করে এই দল বেছে নেওয়া হয়েছে। আশা করছি, স্টোইনিস, ম্যাক্সওয়েল, গ্রিন এবং মার্শরা দলকে নির্ভরতা জোগাবে।”
Introducing our 15-player squad for the ICC Men’s T20 World Cup to head to the West Indies – led by our new full-time T20 skipper, Mitch Marsh ????
Congratulations to those selected ????#T20WorldCup pic.twitter.com/vETFIGPQL6
— Cricket Australia (@CricketAus) May 1, 2024
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতীয় দল থেকে কি বাদ পড়বেন হার্দিক? পান্ডিয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে জয় শাহের সঙ্গে আলোচনায় বসছেন নির্বাচকরা
অস্ট্রেলিয়া দলকে এবার নেতৃত্ব দিতে চলেছেন মিচেল মার্শ। আইপিএলের মাঝপথে তিনি দেশে ফিরছেন চোট সারাতে। একনজরে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দলে কারা জায়গা করে নিলেন:
অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ(অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, জশ ইংলিস, টিম ডেভিড, অ্যাশটন আগার, ম্যাথু ওয়েড, ন্যাথান এলিস, অ্যাডাম জাম্পা, জশ হেজলউড, মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স।


More Stories
অনায়াসে ৪০৬, আর কত বড় টার্গেট চাই টিম ইন্ডিয়ার?
পাঞ্জাবের কাছে হেরে আইএফএ-র বিপদ বাড়ালো ইস্টবেঙ্গল
লাল হলুদের শক্তি বাড়াতে চলে এলেন লুকাস