সময় কলকাতা ডেস্ক , ২ মে : মাধ্যমিকের ফল প্রকাশিত। পাশের হারের নিরিখে মাধ্যমিকে পাহাড়ের বাজিমাত । জেলার সাফল্যের মধ্যে সবচেয়ে এগিয়ে কালিম্পং। প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন। পাশের হারে তৃতীয় স্থানে কলকাতা।

এবারের মাধ্যমিকে মোট ৯ লক্ষ ১২ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। মোট ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় পাস করেছে। মেধা তালিকার প্রথম দশে রয়েছেন ৫৭ জন। এর মধ্যে মাত্র ১ জন কলকাতার। এবছর পাশের হার ৮৬.৩১ শতাংশ। অন্য বারের মতোই এবারও পাশের হারে কলকাতাকে টেক্কা দিল জেলা। পাশের হারের নিরিখে প্রথমে কালিম্পং, দ্বিতীয় পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। ৮০ দিনের মাথায় প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিকের ফল। মোট ৯ লক্ষ ১২ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। মোট ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় পাস করেছে। প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের চন্দ্রচূড় সেন। প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় হয়েছে পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। প্রাপ্ত নম্বর: ৬৯২। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ৩ জন পরীক্ষার্থী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূম থেকে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈর্ঋতরঞ্জন পাল। প্রাপ্ত নম্বর ৬৯১। মেধা তালিকায় কলকাতার একমাত্র প্রতিনিধি কমলা গার্লস হাই স্কুলের সোমদত্তা সামন্ত। দশম স্থান অধিকার করেছে সে। প্রাপ্ত নম্বর ৬৮৪।

একাধিক কারণে মাধ্যমিকের দুর্দান্ত সাফল্য দেখাচ্ছে জেলার ছেলেমেয়েরা। তারা শুধুমাত্রা প্রথম দশে অর্থাৎ মেধা তালিকায় স্থান করে নিচ্ছে এমন নয়, পাশাপাশি পাশের হারেও তারাই শীর্ষে থাকছে। পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৬.৩১ শতাংশ। ২০২৩-এ এই হার ছিল ৮৬.১৫ শতাংশ। পাশের হারের নিরিখে মাধ্যমিকে পাহাড়ের বাজিমাত পাশের হার সবচেয়ে বেশি কালিম্পংয়ে, দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর। তৃতীয় হয়েছে কলকাতা।
আরও পড়ুন শিক্ষা ক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করতে রাজভবনে ‘অ্যান্টি করাপশন সেল’ খুললেন রাজ্যপাল


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র