স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ মে: আগামী জুন মাসে শুরু আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup)। এ বারে প্রতিযোগিতা যৌথভাবে আয়োজন করবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের জন্য আইসিসির এত বড় মাপের প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেয়েছে আমেরিকা। প্রথম বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে মোট ২০টি দেশ। মোট ২৮ দিন ধরে চলবে প্রতিযোগিতা। হবে। ন’টি মাঠে ৫৫টি ম্যাচ হবে। ম্যাচগুলি যারা নিয়ন্ত্রণ করবেন অর্থাৎ আম্পায়ার ও ম্যাচ রেফারি, তাদের তালিকা প্রকাশ করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বা আইসিসি।

ম্যাচগুলি পরিচালনার দায়িত্বে ২০ জন আম্পায়ার ও ছ’জন ম্যাচ রেফারি রয়েছেন। তালিকায় রয়েছে ৩ জন ভারতীয়ও। তাদের মধ্যে দু’জন আম্পায়ার ও এক জন ম্যাচ রেফারি। আম্পায়ারেরা হলেন জয়রমন মদনগোপাল ও নীতিন মেনন। ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার জভগল শ্রীনাথ।আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণার পরে আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান জানিয়েছেন অভিজ্ঞতার উপর বাড়তি নজর দেওয়া হয়েছে। তিনি বলেছেন, “বিভিন্ন দেশের অভিজ্ঞ আম্পায়ার ও ম্যাচ রেফারিদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকের এই পর্যায়ের ক্রিকেট পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। আশা করছি দায়িত্বের সঙ্গে তাঁরা ম্যাচগুলি পরিচালনা করবেন।”
Four senior men’s event debutants off to the #T20WorldCup 2024.
The 26 match officials announced for the first round of the upcoming tournament ⬇https://t.co/Ni0y0ESsTA
— ICC (@ICC) May 3, 2024
আরও পড়ুন: Josh Baker: আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়লেন বেন স্টোকসের প্রশংসা পাওয়া তরুণ ক্রিকেটার
একনজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের দায়িত্বে থাকা আম্পায়ারদের তালিকা: ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফনে, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, আলাউদিয়েন পালেকর, রিচার্ড কেটেলবরো, জয়রমন মদনগোপাল, নীতিন মেনন, স্যাম নোগাস্কি, আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রাইফেল, ল্যাংটন রুসেরে, শাহিদ সৈকত, রডনি টাকার, অ্যালেক্স হোয়ার্ফ, জোয়েল উইলসন ও আসিফ ইয়াকুব।
ম্যাচ রেফারি: ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মধুগালে, অ্যান্ড্রু পাইক্রফ্ট, রিচি রিচার্ডসন ও জভগল শ্রীনাথ


More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর