স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ মে: তার মধ্যে প্রতিভার অভাব ছিল না। বাঁ হাতের স্পিনের জাদুতে বিপাকে ফেলতেন বিপক্ষের ব্যাটারদের। তার স্পিন বোলিংয়ের প্রশংসা করেছিলেন স্বয়ং বেন স্টোকস। প্রয়াত হলেন সেই ইংরেজ স্পিনার জস বেকার (Josh Baker)। মাত্র ২০ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। ফ্ল্যাট থেকে তার দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে উরস্টারশায়ারের হয়ে খেলছিলেন জস বেকার । পয়লা মে তার দলের ম্যাচ ছিল সামারসেটের বিরুদ্ধে। সেই ম্যাচে ৩ টি উইকেট নিয়েছিলেন বেকার। উইকেট নেওয়ার উচ্ছ্বাসেও মেতেছিলেন সতীর্থদের সঙ্গে। পরের দিনই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন। তার মৃত্যুতে শোকের ছায়া ইংল্যান্ড ক্রিকেটে। এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে লেখা হয়েছে, “জোশ বেকারের মৃত্যুর খবর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে অত্যন্ত দুঃখজনক। এটা বিধ্বংসী খবর। জোসের পরিবার এবং বন্ধুদের, যারা তাকে চিনতেন এবং ভালোবাসতেন, এবং ওরচেস্টারশায়ার CCC-এর প্রত্যেককে আমাদের সমবেদনা জানাই।” ক্রিকেটারের মৃত্যুকে শোকপ্রকাশ করেছে তার দল উরস্টারশায়ারও। ক্লাবের তরফে বলা হয়েছে, “ক্লাবের হয়ে ২০২১ সাল থেকে পেশাদার ক্রিকেট খেলেছেন বেকার। আমাদের দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। একজন প্রতিভাবান স্পিনারের পাশাপাশি সকলকে আনন্দে রাখতেন বেকার। দলের সকলের প্রতি তার ভালবাসা, পেশাদারিত্ব শিক্ষনীয়। বেকার পরিবারের প্রতি ক্লাবের পক্ষ থেকে সমবেদনা রইল।”
The ECB is desperately sad to learn of the passing of Josh Baker.
This is devastating news. We extend our best wishes to Josh's family and friends, to everyone who knew and loved him, and to everyone at Worcestershire CCC. https://t.co/im4xLxJFsH
— England and Wales Cricket Board (@ECB_cricket) May 2, 2024
২০২২ সালে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বিরুদ্ধে বল করার সুযোগ হয়েছিল বেকারের। অষ্টাদশী বেকারের এক ওভারে ৩৪ রান নিয়েছিলেন স্টোকস। মেরেছিলেন পাঁচটি ছয় ও একটি চার। ম্যাচ শেষে তরুণ স্পিনারের উদ্দ্যেশ্যে বার্তা পাঠান স্টোকস। সেখানে তিনি বেকারকে প্রতিভাবান বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি লেখেন, ‘তুমি অনেক দূর যাবে।’ বেকার যে সবাইকে ফাঁকি দিয়ে এতদূর চলে যাবেন কল্পনা করতে পেরেছিলেন কি স্টোকস?


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার