Home » কলকাতার কাছে হেরে প্লে-অফে ওঠার স্বপ্ন শেষ মুম্বাই ইন্ডিয়ান্সের

কলকাতার কাছে হেরে প্লে-অফে ওঠার স্বপ্ন শেষ মুম্বাই ইন্ডিয়ান্সের

সময় কলকাতা ডেস্ক, ৪ মে : IPL 2024 আবার হার মুম্বাই ইন্ডিয়ান্সের। কলকাতা নাইট রাইডার্স ২৪ রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে- অফের স্বপ্ন আরও প্রবল করে তুলল। এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে-অফে যাওয়ার  বিন্দুমাত্র সম্ভাবনা রইল না। স্বপ্ন শেষ মুম্বাই ইন্ডিয়ান্সের।

Lok Sabha Election: রায়বেরিলি থেকে ভোটে লড়া নিয়ে দুর্গাপুরের জনসভা থেকে রাহুলকে আক্রমণ মোদির, রাহুলের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে পাল্টা তোপ মমতার

শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে সূর্যকুমার যাদব চেষ্টা করেছিলেন। তিনি ৫৬ রান করে ফেরার পরে যার ওপরে আশা ছিল সেই টিম ডেভিড স্টার্কের ফুলটস বলে ছয় মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়তেই  আশা শেষ হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স দলের। এবং এবারের আইপিএলেও আশা শেষ হয়ে যায় হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন তারকাখচিত মুম্বাই ইন্ডিয়ান্স দলের। অন্তত মুম্বাই যেভাবে এ ম্যাচে শুরু করেছিল এরকম হওয়ার কথা ছিল না। শুরুর দিকে কলকাতাকে জোর ঝটকা দেন থুসারা। ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা কেকেআর কে টেনে তোলেন ভেঙ্কটেশ আইয়ার এবং এবারের আইপিএলে প্রথম সুযোগ পাওয়া মনীশ পান্ডে। ভেঙ্কটেশ করেন ৭০ রান আর মনীশের সংগ্রহ ৪২। তাঁদের চেষ্টায় ১৬৯ রানে পৌঁছে যায়  কলকাতা নাইট রাইডার্সের স্কোর। তবে যথারীতি অসামান্য যশপ্রীত বুমরা। এদিনও পেলেন তিন উইকেট।১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে একের পর এক উইকেট নিয়মিত ব্যবধানে হারাতে থাকে। অধিনায়ক হার্দিক পান্ডিয়া আবার ব্যর্থ, তাঁর সংগ্রহ ১ রান । একা সূর্য যেটুকু লড়াই করেন। তিনি ফেরার পরে শেষের দিকে যেটুকু আশা ছিল মিচেল স্টার্কের ওভারে ডেভিড সহ শেষ তিনজন আউট হওয়ায় মুম্বাইয়ের আশা শেষ হয়ে যায়।  স্বপ্ন শেষ মুম্বাই ইন্ডিয়ান্সের । ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ভেঙ্কটেশ আইয়ার।

এদিন জিতে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের  অন্যদিকে, ১১ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া মুম্বাইয়ের পরের তিনটি ম্যাচ কার্যত নিয়মরক্ষার।।

আরও পড়ুন T20 World Cup: কাদের হাতে থাকবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলগুলির ভাগ্য, নাম প্রকাশ করল আইসিসি

 

About Post Author