Home » রাজস্থানকে হারিয়ে প্লে-অফে যাওয়ার আশা জাগিয়ে তুলল দিল্লি

রাজস্থানকে হারিয়ে প্লে-অফে যাওয়ার আশা জাগিয়ে তুলল দিল্লি

সময় কলকাতা ডেস্ক,৭ জুন : ফ্রেজার খেললেই  দিল্লি জেতে বা জেতার মতো জায়গায় পৌঁছে যায়। আইপিএলে এ এক প্রমাণিত সত্য হয়ে উঠেছে।  মঙ্গলবারও ফ্রেজার ম্যাকগার্ক অসামান্য খেললেন,২০ বলে ৫০ রানের একটি দুরন্ত ইনিংস দিল্লির বড় রানের ভিত গড়ে দেয় । দিল্লি ক্যাপিটালস ও ২০ রানে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়ে প্লে-অফ রাউন্ডে যাওয়ার আশা জাগিয়ে তুলল। তবে বল হাতে কুলদীপ যাদবের পারফরম্যান্স দিল্লির রাজস্থান বিজয়ের অন্যতম  কারণ হয়ে দেখা দিল। রাজস্থানের অষ্টাদশ ওভারে  তিনি উইকেট পেলেন,দিলেন মাত্র চার রান। ডেথ ওভারে  তাঁর বোলিং রাজস্থানের কাজকে এতটা কঠিন করে তোলে যে, সঞ্জু স্যামসনের অনবদ্য ৮৬ রানের ইনিংসও তাদের হার বাঁচাতে পারেনি। দিল্লির আট উইকেটে ২২১ এর উত্তরে  ২০১ রানের বেশি তোলা সম্ভব হয়নি রাজস্থানের। এদিনের জয়ের পরে দিল্লির পয়েন্ট ১২ ম্যাচের শেষে বেড়ে হল ১২। রাজস্থান রয়ে গেল ১৬ পয়েন্টে।।

About Post Author