Home » ধর্ষণের অভিযোগ উঠতেই রাজভবন ঘেরাও অভিযানে তৃণমূলের শিক্ষক-অধ্যাপকরা

ধর্ষণের অভিযোগ উঠতেই রাজভবন ঘেরাও অভিযানে তৃণমূলের শিক্ষক-অধ্যাপকরা

সময় কলকাতা ডেস্ক, ১৫ মেঃ শ্লীলতাহানি বিতর্কের মাঝেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এক নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ, ওই নৃত্যশিল্পীকে দিল্লিতে নিয়ে গিয়ে এক হোটেলে ধর্ষণ করেছেন রাজ্যপাল। কয়েক মাস আগেই অই নৃত্যশিল্পী কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। আর এরই প্রতিবাদে রাজভবন ঘেরাও অভিযানে নামতে চলছে তৃণমূলের শিক্ষাসেল। ১৭ মে, শুক্রবার রাজভবন অভিযানে তৃণমূল শিক্ষাসেলের কর্মীরা।

আরও পড়ুন  HCL Mine Lift Collapse: ১২ ঘণ্টা লাগাতার অভিযানের পর রাজস্থানের খনি থেকে উদ্ধার আটকে পড়া ১৫ জন কর্মী

জানা গিয়েছে, তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি-সহ শাসকদলের চারটি সংগঠন মিলে রাজভবন ঘেরাওয়ের কর্মসূচির ডাক দিয়েছে। যৌন নিগ্রহ বিতর্কে রাজ্যপালের পদত্যাগের দাবিতে সরব রাজ্যের শাসকদল।যদিও এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি রাজ্যপাল। এ প্রসঙ্গে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘এটা নোংরা রাজনীতি। মুখ্যমন্ত্রী সেটাকে রাস্তায় নিয়ে আসছেন। এটা প্রশাসনিক ও তদন্তের বিষয় রয়েছে।’

আরও পড়ুন   Mamata Banerjee: বনগাঁর জনসভায় আক্রমণাত্মক মমতা, বিজেপি-সিপিএম-কংগ্রেসের পাশাপাশি নিশানায় নির্বাচন কমিশনও

উল্লেখ্য, কয়েক মাস আগে এক সঙ্গীতশিল্পীর মাধ্যমে কলকাতায় রাজভবনে যান ওই নৃত্যশিল্পী। ওই নৃত্যশিল্পী রাজ্যপালকে নিজের ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েছিলেন। তাঁকে ভারতের এক উচ্চপদস্থ আমলার পরিচয় করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যপাল। সেই মতো দিল্লিতে তাঁকে নিয়ে গিয়ে একটি হোটেলে রাখা হয় বলেই ওই নৃত্যশিল্পীর দায়ের করা অভিযোগের মাধ্যমে জানা গিয়েছে। মহিলার অভিযোগ, দিল্লির ওই হোটেলেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে ধর্ষণ করেন। এরপরই তিনি কলকাতা পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। এর পাশাপাশি তিনি নবান্নের দ্বারস্থ হয়েছিলেন। নৃত্যশিল্পীর আবেদনের ভিত্তিতেই নবান্নের তরফে কলকাতা পুলিশকে এ বিষয়ে প্রাথমিক তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই তদন্তের পরই মঙ্গলবার নবান্নে রিপোর্ট জমা দিল লালবাজার।

About Post Author