Home » Haryana Bus Fire: হরিয়ানায় যাত্রীবোঝাই চলন্ত বাসে ভয়াবহ আগুন! অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৮ যাত্রীর, জখম একাধিক

Haryana Bus Fire: হরিয়ানায় যাত্রীবোঝাই চলন্ত বাসে ভয়াবহ আগুন! অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৮ যাত্রীর, জখম একাধিক

সময় কলকাতা ডেস্ক, ১৮ মেঃ হরিয়ানায় যাত্রীবোঝাই চলন্ত বাসে বিধ্বংসী অগ্নিকাণ্ড। মর্মান্তিক এই দুর্ঘটনায় জীবন্ত অগ্নিদগ্ধ আট যাত্রী। গুরুতর আহত ২০ জনেরও বেশি। হাসপাতালে চিকিৎসার জন্য তাঁদের ভর্তি করা হয়েছে।বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন বলেই জানা গিয়েছে। যাঁদের মধ্যে অধিকাংশই তীর্থযাত্রী। শুক্রবার রাত দেড়টা নাগাদ হরিয়ানার নুহ জেলায় ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন   স্বস্তির বৃষ্টি নিয়ে বড় আপডেট! রবি থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

জানা গিয়েছে, মথুরা ও বৃন্দাবন ঘুরে তীর্থযাত্রীদের বাসটিতে করে বাড়ি ফিরছিলেন। শিশু ও মহিলা সহ বাসটিতে ৬০ জন যাত্রী ছিল। হরিয়ানার নুহ জেলার তাওয়াদু শহরের কাছে কুণ্ডলি মানেসার পালওয়াল এক্সপ্রেসওয়েতে বাসটি পৌছতেই হঠাৎ আগুন লেগে যায় সেটিতে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গ্রামবাসীরা চিৎকার করে বাস চালককে বাস থামাতে বললেও চালক তা শোনেননি। নিজেদের প্রাণ বাঁচাতে বাস যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। এরপর এক যুবক বাইকে করে বাসটিকে ধাওয়া করে থামায় সেটিকে।কিছুক্ষণের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় বাসটি। আগুনে ঝলসে মৃত্যু হয় আটজনের।

আরও পড়ুন   Optical Illusion: মাত্র ৫ শতাংশ এই ধাঁধার সমাধান করতে পেরেছেন, ৪৫ সেকেন্ডের মধ্যে দুটি ছবি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে পারবেন?

২০ জনের বেশি দগ্ধ হয়েছেন। সূত্রের খবর, প্রাথমিক ভাবে প্রথমে গ্রামবাসীরাই আগুন নেভানোর কাজে হাট লাগান। এমনকী তারা বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করারও চেষ্টা করেন। এরপরই খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকেও। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বাসটি। ইতিমধ্যেই আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সকলের অবস্থাই আশঙ্কাজনক। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। তবে, দুর্ঘটনায় মৃত ও আহতরা মূলত চণ্ডীগড় ও পঞ্জাবের বাসিন্দা।

#FireInHaryanaExpressway

#HaryanaBusFire

#Latestbengalinews

About Post Author