সময় কলকাতা ডেস্ক,২০ মে : পঞ্চম দফার ভোটযুদ্ধ সারাদেশে শুরু হওয়ার প্রাক্কালে সারাদেশের ক্রিকেট অনুরাগীদের রবিবার নজর ছিল আইপিএলের যুদ্ধের দিকে। প্লে-অফে দ্বিতীয় হওয়ার লক্ষ্য নিয়ে দুটি আলাদা আলাদা ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস মাঠে নামে। হায়দ্রাবাদের প্রতিপক্ষ ছিল পাঞ্জাব। ৫ বল বাকি থাকতে ২১৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা। ৪ উইকেটে ম্যাচ জেতায় হায়দ্রাবাদের পয়েন্ট বেড়ে হয় ১৭। রবিবারের দ্বিতীয় ম্যাচে রাজস্থানকে জিততে হত গৌহাটিতে কলকাতা নাইট রাইডার্স বাহিনীর বিরুদ্ধে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ৭ ওভারে কমিয়ে আবার শুরু করার উদ্যোগ নিলেও আবার ঝেঁপে বৃষ্টি নামে। একটিও বল খেলা হল না। ১ পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হল রাজস্থানকে। তাদেরও পয়েন্ট বেড়ে হয় ১৭। নেট রানরেটের বিচারে রাজস্থানকে তবু তৃতীয় হতে হয়। নেট রানরেটে এগিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় হয়ে হায়দ্রাবাদ কলকাতার মুখোমুখি হবে প্লে অফ রাউন্ডে ।রাজস্থান ম্যাচে বৃষ্টি এদিন হায়দ্রাবাদ দলের জন্য আশীর্বাদ মনে হলেও বৃষ্টি যেন পোয়েটিক জাস্টিস ।

রাজস্থান ম্যাচে বৃষ্টি এদিন হয়ে রাজস্থান এক পয়েন্ট নষ্ট করেছে, আগেই বৃষ্টিতে এক পয়েন্ট খুইয়েছিল যে হায়দ্রাবাদও। নইলে যে ভারসাম্য থাকে না!হায়দ্রাবাদ ধারাবাহিকতা দেখিয়েছে, প্রচন্ড আক্রমাত্মক ব্যাটিং করে গিয়েছে আগাগোড়া। ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার ওপেনিং জুটি পাওয়ার প্লের নতুন দিক খুলে দিয়েছে। তাদের ব্যাটিং দেখে মনে হয়েছে কুড়ি ওভারে তিনশো রান হয়ে যেতে পারে। ২৮৭ পর্যন্ত তারা পৌঁছেও গিয়েছে। তাদের রানরেট ভালো হওয়া স্বাভাবিক। অন্যদিকে, রাজস্থান টুর্নামেন্টের শুরুটা ভালো করলেও পরের দিকে জয়ের ধারাবাহিকতা থেকে সরে এসে একটানা হারতে শুরু করে। স্বাভাবিকভাবেই গৌহাটির বৃষ্টি যেন পোয়েটিক জাস্টিস হয়ে দেখা দিয়েছে। এখন রাজস্থানকে জিততে হবে প্লে অফে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।।
আরও পড়ুন Lok Sabha Election 2024: পঞ্চম দফার ভোটে অশান্তি এড়াতে মোতায়েন ৬১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে