Home » Lok Sabha Election 2024: পঞ্চম দফার ভোটে অশান্তি এড়াতে মোতায়েন ৬১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Lok Sabha Election 2024: পঞ্চম দফার ভোটে অশান্তি এড়াতে মোতায়েন ৬১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

সময় কলকাতা ডেস্ক, ১৯ মেঃ ২০ মে দেশজুড়ে পঞ্চম দফার লোকসভা নির্বাচন। দেশের ৮ রাজ্যের ৪৯টি আসনে ভোটগ্রহণ হবে। পশ্চিমবঙ্গে মোট সাতটি লোকসভা কেন্দ্রে পঞ্চম দফার নির্বাচন রয়েছে। লোকসভা কেন্দ্রগুলি হল- বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ। পঞ্চম দফায় রাজ্যের ৭ টি লোকসভা আসনে বুথের সংখ্যা ১৩ হাজার ৪৮১। এরমধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৭ হাজার ৭১১। অর্থাৎ স্পর্শকাতর বুথ প্রায় ৫৬ শতাংশ। 

আরও পড়ুন  Narendra Modi and Mamata Banerjee: সন্দেশখালি প্রসঙ্গে ভাটপাড়া থেকে তৃণমূলকে নিশানা মোদির, আমডাঙার সভা থেকে প্রধানমন্ত্রীকে পাল্টা ‘সন্দেশ’ দিলেন মমতা

পঞ্চম দফার ভোটে অশান্তি এড়াতে মোট ৬১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে থাকছে ২৫৫১৪ জন রাজ্য পুলিশ। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বনগাঁ ১৫, ব্যারাকপুর ১৪, হাওড়া ১৪, উলুবেড়িয়া ১২, শ্রীরামপুর ১১, হুগলী ১২ জন এবং আরামবাগে ১০ জন প্রার্থী মোট ৮৮ জন প্রার্থী রয়েছেন। সাতটি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট ৭৭১১টি ক্রিটিক্যাল পোলিং স্টেশন থাকছে। এদিকে, পঞ্চম দফার ভোটে বাংলায় রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিমও থাকছে। জানা গিয়েছে, পঞ্চম দফার ভোটে মোট কুইক রেসপন্স টিমের সংখ্যা ৫৬৭। ব্যারাকপুরে কুইক রেসপন্স টিমের সংখ্যা ৫১।

আরও পড়ুন   Lok Sabha Election: হাওড়া কেন্দ্রে গড় রক্ষা করতে মরিয়া তৃণমূল, প্রাক্তন ফুটবলারকে আদৌ বেগ দিতে পারবেন বিজেপি বা সিপিএম প্রার্থী?

বনগাঁয় কুইক রেসপন্স টিমের সংখ্যা  ৪৪। হুগলি গ্রামীণ এলাকায় কুইক রেসপন্স টিমের সংখ্যা ১৬৬টি। হাওড়া পুলিশ কমিশনারেটে কুইক রেসপন্স টিমের সংখ্যা ৭৫, হাওড়া গ্রামীণ এলাকায় কুইক রেসপন্স টিমের সংখ্যা ১০৫। রানাঘাটে কুইক রেসপন্স টিমের সংখ্যা ২৩ টি। বারাসাতে কুইক রেসপন্স টিমের সংখ্যা ১৬। বসিরহাটে কুইক রেসপন্স টিমের সংখ্যা ১৩। চন্দননগরে কুইক রেসপন্স টিমের সংখ্যা ৫৫ টি।

# LokSabhaElection2024

About Post Author