সময় কলকাতা ডেস্ক, ২২ মেঃ চিকিৎসার জন্য গত ১২ মে কলকাতায় এসেছিলেন বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম। কলকাতায় স্নায়ুরোগ বিশেষজ্ঞ দেখাতে এসেছিলেন তিনি। কিন্তু, কলকাতায় আসার পর ১৮ মে থেকে তিনি নিরুদ্দেশ ছিলেন। অবশেষে নিউটাউনের আবাসন থেকে উদ্ধার হল বাংলাদেশের সাংসদের দেহ। সূত্রের খবর, গত পাঁচ দিন ধরে তাঁর কোনও খোঁজ মিলছিল না।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ১২ মে কলকাতায় এসেছিলেন আজিম। একজন অফিসারের ফ্ল্যাটে উঠেছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরও তিন জন। বরানগর এলাকার সিঁথিতে যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন আজিম, তাঁর নাম গোপাল বিশ্বাস। গত ১৩ মে তাঁর বাড়ি থেকে বেরিয়ে ভাড়া করা গাড়িতে উঠেছিলেন আজিম। দুপুরে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। ১৩ মে-র পর ওই সাংসদের পরিবার তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি। সাংসদের মেয়ে বাংলাদেশের থানায় অভিযোগ দায়ের করেন, তারপরই শুরু হয় তদন্ত। গোপাল বিশ্বাস ১৮ মে বরানগর থানায় নিখোঁজ ডায়েরি করেন।
সেই সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। বাংলাদেশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে। পরে বিষয়টি নিয়ে ভারতের সঙ্গেও যোগাযোগ করে তারা। শেষমেশ ৮ দিন নিখোঁজ থাকার পর বুধবার সকালে উদ্ধার হল সেই সাংসদের দেহ। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে দুই দেশের কূটনৈতিক মহলে। খুন নাকি মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও কারণ সেবিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই গোঁটা ঘটনার তদন্ত করছে বিধাননগর পুলিশ কমিশনারেট। সঙ্গে রয়েছে আইবি, এসটিএফ। পুলিশের প্রাথমিক অনুমান সাংসদ আজিমকে খুন করা হয়েছে। তবে পুলিশ এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি। ২০১৪ সালে প্রথম সাংসদ নির্বাচিত হন তিনি। পরপর তিনবার সাংসদ হন। আজিম বাংলাদেশের আওয়ামি লিগের তিনবারের সাংসদও।
# BangladeshMPdeath
# BangladeshMPAnwarulAzim
#Latestbengalinews


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
আন্তর্জাতিক ভাষা দিবস : বাংলাদেশে পালাবদল ও বিতর্ক
বাংলাদেশে কট্টর পাক বিরোধী মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের জয় কী ইঙ্গিত দিচ্ছে?