Home » ভ্যাপসা গরম থেকে মুক্তি! সন্ধ্যের আগেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি

ভ্যাপসা গরম থেকে মুক্তি! সন্ধ্যের আগেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি

সময় কলকাতা ডেস্ক, ২২ মেঃ ভ্যাপসা গরম থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সন্ধ্যের আগেই ঝেঁপে নামবে  বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলা থাকবে। সপ্তাহান্তে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। উপকূলে রয়েছে দুর্যোগের আশঙ্কা। গত কয়েকদিনের ভ্যাপসা গরমে নাভিশ্বাস অবস্থা বঙ্গবাসীর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ক্রমশ বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। ভ্যাপসা গরম কাটিয়ে বৃষ্টির পূর্বাভাস থাকায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমবে। বুধবার পর্যন্ত বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম আরও বাড়বে একইসঙ্গে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

আরও পড়ুন   Optical Illusion: মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে পারবেন?

পূর্বাভাস বলছে, সপ্তাহান্তে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবারের মধ্যে তা গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। এরপর তা ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার মুখ হবে উত্তর-পূর্ব দিকে। আপাতত গরম কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বুধবার দিনভর শহর কলকাতার আকাশ মেঘলাই থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৫-৮৬ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাকুঁড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়ার থেকে শেষমেশ রেহাই মিলেছে বঙ্গবাসীর। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে গরম বাড়বে। মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে। এদিকে, সোমবার থেকে লাগাতার পাঁচদিন গুজরাট, রাজস্থান, মদ্যপ্রদেশের পস্চিমের বেশ কিছু অংশ, পশ্চিম রাজস্থান এবং হরিয়ানায় চলবে তাপপ্রবাহ।

#Weatherreport

#Weatherupdate

About Post Author