সময় কলকাতা ডেস্ক, ২২ মেঃ চিকিৎসার জন্য কলকাতায় এসে রহস্যজনক ভাবে মৃত্যু হয় বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের। গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর ওই সাংসদের খোঁজে তদন্ত শুরু করে বাংলাদেশ দূতাবাস ও কলকাতা পুলিশ। এরপর নিউটাউনের অভিজাত আবাসন থেকে উদ্ধার হয় বাংলাদেশের সাংসদের দেহ। এবার আনোয়ারুল আজিমকে খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার সন্দেহে বাংলাদেশ থেকে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে বাংলাদেশের পুলিশ। বুধবার সাংবাদিক বৈঠকে করে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেণ, ‘এই ঘটনার তদন্তে ভারত আমাদের সবরকমভাবে সাহায্য করছে। কলকাতার একটি বাড়িতে ওনাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কী কারণে তাঁকে খুন করা হল তা জানতে ভারতের সঙ্গে আমরা যৌথভাবে কাজ করছি।’
আরও পড়ুন Optical Illusion: একটি কঠিন ধাঁধা পাঠকদের জন্য, ৪৫ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করুন ৩ টি পার্থক্য
উল্লেখ্য, চিকিৎসার জন্য গত ১২ মে কলকাতায় এসেছিলেন বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম। কলকাতায় স্নায়ুরোগ বিশেষজ্ঞ দেখাতে এসেছিলেন তিনি। কিন্তু, কলকাতায় আসার পর ১৮ মে থেকে তিনি নিরুদ্দেশ ছিলেন। অবশেষে নিউটাউনের অভিজাত আবাসন থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের সাংসদের দেহ। সূত্রের খবর, গত আট দিন ধরে তাঁর কোনও খোঁজ মিলছিল না। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ১২ মে কলকাতায় এসেছিলেন আজিম। একজন অফিসারের ফ্ল্যাটে উঠেছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরও তিন জন। বরানগর এলাকার সিঁথিতে যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন আজিম, তাঁর নাম গোপাল বিশ্বাস। গত ১৩ মে তাঁর বাড়ি থেকে বেরিয়ে ভাড়া করা গাড়িতে উঠেছিলেন আজিম। দুপুরে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি।
১৩ মে-র পর ওই সাংসদের পরিবার তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি। সাংসদের মেয়ে বাংলাদেশের থানায় অভিযোগ দায়ের করেন, তারপরই শুরু হয় তদন্ত। গোপাল বিশ্বাস ১৮ মে বরানগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। সেই সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। বাংলাদেশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে। পরে বিষয়টি নিয়ে ভারতের সঙ্গেও যোগাযোগ করে তারা। শেষমেশ ৮ দিন নিখোঁজ থাকার পর বুধবার সকালে উদ্ধার হয়েছে সেই সাংসদের দেহ। ইতিমধ্যেই গোঁটা ঘটনার তদন্ত করছে বিধাননগর পুলিশ কমিশনারেট। সঙ্গে রয়েছে আইবি, এসটিএফ। ২০১৪ সালে প্রথম সাংসদ নির্বাচিত হন তিনি। পরপর তিনবার সাংসদ হন। আজিম বাংলাদেশের আওয়ামি লিগের তিনবারের সাংসদও।
#AnwarulAzim
#Latestbengalinews


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
আন্তর্জাতিক ভাষা দিবস : বাংলাদেশে পালাবদল ও বিতর্ক
বাংলাদেশে কট্টর পাক বিরোধী মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের জয় কী ইঙ্গিত দিচ্ছে?